উদ্দীপকে কি প্রকল্পের সবগুলো স্তর প্রকাশিত হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বৈধ প্রকল্পের সকল স্তর প্রকাশিত হয়েছে কিনা নিচে বিশ্লেষণ করা হলো-বৈধ প্রকল্পের স্তর চারটি। যথা- নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান ও পরীক্ষামূলক সমর্থন। উদ্দীপকে জামাল সাহেব কাচ ভাঙার শব্দ শুনে পাশের ঘরে গিয়ে ঘটনাটি দেখেন এটি প্রকল্পের প্রথম স্তর নিরীক্ষণকে অনুসরণ করেছে।কেননা নিরীক্ষণ হলো কোনো ঘটনার সংস্পর্শে এসে মনোযোগসহকারে প্রত্যক্ষ করা। এরপর তিনি নিরীক্ষিত ঘটনা থেকে অনুমান করলেন বাহির থেকে ঢিল দিয়ে কেউ কাচ ভেঙেছে যা প্রকল্পের দ্বিতীয় স্তর-আনুমানিক ধারণাকে নির্দেশ করে। এরপর জয়নাল সাহেব একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, বাহির থেকে ইট দিয়ে কেউ জানালার কাচ ভেঙেছে যা প্রকল্পের তৃতীয় স্তর-সিদ্ধান্ত • অনুমানকে নির্দেশ করে এবং সর্বশেষ তার অনুমিত সিদ্ধান্তটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সত্যতা নিশ্চিত করে, যা প্রকল্পের শেষ স্তর পরীক্ষামূলক সমর্থনকে ইঙ্গিত করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বৈধ প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কি প্রকল্পের সবগুলো স্তর প্রকাশিত হয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর