শেয়ারFacebookWhatsApp

স্থানীয় লোকজনের ধারণায় প্রকল্পের কোন শর্তের অনুপস্থিতি রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে স্থানীয় লোকজনের ধারণায় "প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং প্রকল্পে একটি বাস্তব কারণ সম্বন্ধে ধারণা করতে হবে"- এ শর্তের অনুপস্থিতি রয়েছে। প্রকল্পের এই শর্তের মূল বক্তব্য হলো প্রকল্প প্রণয়নকালে বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে এবং ঘটনার ব্যাখ্যায় এমন কারণ আন্দাজ করতে হবে যার অস্তিত্ব বাস্তবে আছে। যার অস্তিত্ব বাস্তবে নেই এমন কোনো কিছুকে যদি ঘটনার কারণ বলে আনুমানিক ধারণা করা হয় তাহলে প্রকল্প বৈধ হবে না। উদ্দীপকে ঢাকা-সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় লোকজন যে পরিত্যক্ত শ্মশান ঘাটের অশুভ আত্মাই দুর্ঘটনা | ঘটায় বলে আন্দাজ করেছেন। সেই অশুভ আত্মার বাস্তব অস্তিত্ব নেই। সুরওয়াল অশুভ আত্মা জীবকে আমরা কখনো দেখিনি এবং এর অস্তিত্বের কোনো প্রমাণও আমরা পাইনি। সুতরাং বলা যায় যে, স্থানীয় লোকজনের ঘটনার কারণ হিসেবে আনুমানিক ধারণায় উপরিল্লিখিত শর্তের অনুপস্থিতি রয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

স্থানীয় লোকজনের ধারণায় প্রকল্পের কোন শর্তের অনুপস্থিতি রয়েছে? ব্যাখ…

উদ্দীপক

ঢাকা-সিলেট মহাসড়কের একটি নির্দিষ্ট স্থানে ঘন ঘন দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় লোকজন মনে করেন যে, ওই স্থানের পাশে। থাকা পরিত্যক্ত শ্মশান ঘাটের অশুভ আত্মাই দুর্ঘটনা ঘটায়। সড়ক কর্তৃক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে দেখল যে, ওই নির্দিষ্ট স্থানে একটি বাঁক রয়েছে, যার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো একে অপরকে দেখতে পায় না। সড়ক কর্তৃপক্ষ এই বাঁককেই দুর্ঘটনার প্রকৃত কারণ হিসেবে চিহ্নিত করেন।

Jessore · 2023

উত্তর

প্রকল্প হলো তিন প্রকার।

উত্তর

যে বাস্তব কারণকে ইন্দ্রিয়ের মাধ্যমে যাচাই করা যায় না তাকে প্রতিবেদক অনুকল্প বলে। যেমন- ইথারের বাস্তব অস্তিত্ব আছে বলে রেডিও, টিভিতে বার্তা প্রেরণ সম্ভব। কিন্তু এটাকে ইন্দ্রিয়ের মাধ্যমে যাচাই করা যায় না।

উত্তর

উদ্দীপকে স্থানীয় লোকজনের ধারণায় "প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং প্রকল্পে একটি বাস্তব কারণ সম্বন্ধে ধারণা করতে হবে"- এ শর্তের অনুপস্থিতি রয়েছে। প্রকল্পের এই শর্তের মূল বক্তব্য হলো প্রকল্প প্রণয়নকালে বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে এবং ঘটনার ব্যাখ্যায় এমন কারণ আন্দাজ করতে হবে যার অস্তিত্ব বাস্তবে আছে। যার অস্তিত্ব বাস্তবে নেই এমন কোনো কিছুকে যদি ঘটনার কারণ বলে আনুমানিক ধারণা করা হয় তাহলে প্রকল্প বৈধ হবে না। উদ্দীপকে ঢাকা-সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় লোকজন যে পরিত্যক্ত শ্মশান ঘাটের অশুভ আত্মাই দুর্ঘটনা | ঘটায় বলে আন্দাজ করেছেন। সেই অশুভ আত্মার বাস্তব অস্তিত্ব নেই। সুরওয়াল অশুভ আত্মা জীবকে আমরা কখনো দেখিনি এবং এর অস্তিত্বের কোনো প্রমাণও আমরা পাইনি। সুতরাং বলা যায় যে, স্থানীয় লোকজনের ঘটনার কারণ হিসেবে আনুমানিক ধারণায় উপরিল্লিখিত শর্তের অনুপস্থিতি রয়েছে।

উত্তর

উদ্দীপকে সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ঘন ঘন দুর্ঘটনার কারণ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কের 'বাঁকুকে' কারণ হিসেবে চিহ্নিত করেন, যা বৈধ প্রকল্পের সকল স্তর অনুসরণ করেছে কিনা নিম্নে বিশ্লেষণ করা হলো-বৈধ প্রকল্পের চারটি স্তর : নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান ও পরীক্ষামূলক সমর্থন। উদ্দীপকে সড়ক কর্তৃপক্ষ প্রথমেই ঘটনাস্থল পরিদর্শন করে এটা প্রকল্পের প্রথম স্তর নিরীক্ষণকে অনুসরণ করেছে। কেননা নিরীক্ষণ হলো কোনো ঘটনার সংস্পর্শে এসে মনোযোগসহকারে প্রত্যক্ষ করা। এরপর সড়ক কর্তৃপক্ষ ঘন ঘন দুর্ঘটনার কারণ হিসেবে নিরীক্ষিত ঘটনা থেকে একটি কারণকে আন্দাজ করে, যা বৈধ প্রকল্পের দ্বিতীয় স্তর আনুমানিক ধারণাকে নির্দেশ করে। সড়ক কর্তৃপক্ষ এরপর একটি সিদ্ধান্ত নেয় যে রাস্তার বাকই দুর্ঘটনার কারণ। যেটা প্রকল্পের তৃতীয় স্তর সিদ্ধান্ত অনুমানকে নির্দেশ করে। এরপর সড়ক কর্তৃপক্ষ তাদের অনুমিত সিদ্ধান্তটি বাস্তবের সাথে মিলিয়ে দেখে এবং 'রাস্তার বাঁককেই' ঘন ঘন দুর্ঘটনার কারণ বলে চিহ্নিত করে, যা প্রকল্পের শেষ স্তর পরীক্ষামূলক সমর্থনকে ইঙ্গিত করে। সুতরাং বলা যায় যে, সড়ক কর্তৃপক্ষের দুর্ঘটনার কারণ নির্ণয়ে বৈধ প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।