শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রকল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে প্রকল্প প্রমাণের নির্ধারক দৃষ্টান্ত বা সংকট উত্তরক দৃষ্টান্ত দিকটি প্রকাশ পেয়েছে।ব্যাখ্যা করা হলো- যে দৃষ্টান্তটি একটি প্রকল্পকে ঘটনার কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকেই সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে একাধিক প্রকল্প তৈরি করা যায়। এমতাবস্থায়, কোনটি সত্য ও কোনটি মিথ্যা প্রমাণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। তখন একটি নির্ধারক দৃষ্টান্তের প্রয়োজন হয় যে, দৃষ্টান্তটি ঘটনার ব্যাখ্যাকারী হিসেবে একটি প্রকল্পকে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করে।তেমনি উদ্দীপকে চা বাগানের নিরাপত্তাকর্মীর কাছে হারিয়ে যাওয়া মোবাইলটি ছিল যার দাবিদার দু'জন ব্যক্তি। কে প্রকৃতপক্ষে এই মোবাইলের দাবিদার শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এমতাবস্থায়, 'চা বাগানের ছবি' প্রকৃত মোবাইলের মালিককে শনাক্ত করে দেয়। এ চা বাগানের ছবিই' এখানে সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রকল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বাণিজ্য মেলার মাঠে নিরাপত্তাকর্মী একটি মোবাইল পেলেন। মোবাইল-এর দাবিদার দুজন ব্যক্তি। নিরাপত্তাকর্মী বিষয়টি মীমাংসা করার জন্য তাদের প্রমাণ দিতে বলেন। প্রথমজন বলল, মোবাইল চালু করলে চা বাগানের ছবি দেখা যাবে। দ্বিতীয়জন বলল, তার নিজের ছবি দেখা যাবে। পরে ঠিকই প্রথমজনের কথার সত্যতা পাওয়া গেল। নিরাপত্তাকর্মী বিষয়টি মীমাংসা করলেন এবং বলেন, কোনো বিষয়ের যথার্থতা প্রমাণ করতে হলে সুস্পষ্ট বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপন করতে হবে।

Rajshahi · 2023

উত্তর

প্রকল্প তিন প্রকার।

উত্তর

আরোহ সমন্বয় বলতে প্রকল্পের অতিরিক্ত ক্ষমতাকে বোঝায়। কোনো একটি প্রকল্প যে ঘটনার জন্য প্রণয়ন করা হয় যদি ওই প্রকল্প দিয়ে সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করা যায় তখন প্রকল্পটির ক্ষেত্রে আরোহ সমন্বয় ঘটে। আরোহ সমন্বয় কোনো প্রকল্পের মর্যাদাকে বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকে প্রকল্প প্রমাণের নির্ধারক দৃষ্টান্ত বা সংকট উত্তরক দৃষ্টান্ত দিকটি প্রকাশ পেয়েছে।ব্যাখ্যা করা হলো- যে দৃষ্টান্তটি একটি প্রকল্পকে ঘটনার কারণ হিসেবে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করতে সাহায্য করে তাকেই সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্ত বলে। কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে একাধিক প্রকল্প তৈরি করা যায়। এমতাবস্থায়, কোনটি সত্য ও কোনটি মিথ্যা প্রমাণ করা কষ্টকর হয়ে দাঁড়ায়। তখন একটি নির্ধারক দৃষ্টান্তের প্রয়োজন হয় যে, দৃষ্টান্তটি ঘটনার ব্যাখ্যাকারী হিসেবে একটি প্রকল্পকে প্রমাণ করে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করে।তেমনি উদ্দীপকে চা বাগানের নিরাপত্তাকর্মীর কাছে হারিয়ে যাওয়া মোবাইলটি ছিল যার দাবিদার দু'জন ব্যক্তি। কে প্রকৃতপক্ষে এই মোবাইলের দাবিদার শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এমতাবস্থায়, 'চা বাগানের ছবি' প্রকৃত মোবাইলের মালিককে শনাক্ত করে দেয়। এ চা বাগানের ছবিই' এখানে সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।

উত্তর

উদ্দীপকে নিরাপত্তকর্মীর বক্তব্য হলো- কোনো বিষয়ের যথার্থতা প্রমাণ করতে হলে সুস্পষ্ট বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপন করতে হবে। আমরা জানি, প্রকল্পকে বৈধ হতে হলে কতকগুলো শর্ত পালন করতে হয়। নিরাপত্তাকর্মীর বক্তব্য প্রকল্পের তেমনি কয়েকটি শর্তকে ইঙ্গিত করে। যেমন- নিরাপত্তাকর্মী সুস্পষ্ট প্রমাণের কথা বলেছেন যা প্রকল্পের এই শর্তটিকে ইঙ্গিত করে- "প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, আজগুবি বা আত্মবিরোধী হলে চলবে না।" তারপর নিরাপত্তকর্মী বাস্তবসম্মত প্রমাণের কথা বলেছেন যেটি প্রকল্পের আরেকটি শর্তকে ইঙ্গিত করে। যেমন- "প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং প্রকল্পকে একটি বাস্তব কারণ সম্বন্ধে ধারণা করতে হবে।" এরপর নিরাপত্তাকর্মী বলেছেন প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপন করতে” যা প্রকল্পের এ শর্তটিকে ইঙ্গিত করে- “প্রকল্পকে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ ধারণার প্রকাশক হতে হবে।উল্লেখ করে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।