উদ্দীপকে প্রতিবেশীর বক্তব্য প্রকল্পের কোন শর্তকে ভঙ্গ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কৃষকের প্রতিবেশী কৃষকের লিচু বাগানের চারাগাছ শুকিয়ে মরে যাওয়ায় অশুভ শক্তির প্রভাবের কথা বলেছেন, যা বৈধ প্রকল্পের প্রকল্পকে যাচাইযোগ্য হতে হবে অর্থাৎ প্রমাণ বা অপ্রমাণের উপযুক্ত হতে হবে। এই শর্তটিকে ভঙ্গ করেছে। এই শর্তের অর্থ প্রকল্পকে যাচাই করার জন্য নিরীক্ষণ বা পরীক্ষণের সাহায্যে সরাসরি বাস্তবের সাথে মিলিয়ে নেওয়া অথবা পরোক্ষভাবে মিলিয়ে নেওয়া। কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্যই প্রকল্প প্রণয়ন করা হয়। এমন কোনো ভৌতিক বা অতিপ্রাকৃত বিষয়কে কারণ হিসেবে আন্দাজ করা যাবে না যাতে প্রকল্পকে যাচাই করা না যায় বা প্রমাণ করা না যায়। প্রকল্পকে যদি প্রমাণ করা না যায়, তাহলে সে প্রকল্প বৈধ হয় না। উদ্দীপকে কৃষকের প্রতিবেশী লিচু বাগানের চারা গাছ মরে যাওয়ার কারণ হিসেবে অশুভ শক্তির কথা বলেছেন। কিন্তু অশুভ শক্তি নামক কোনো ভৌতিক বা অতিপ্রাকৃত কারণকে প্রমাণ করা যায় না বা বাস্তবের সাথে যাচাই করা যায় না। কিন্তু চারা গাছ মরে যাওয়ার কারণ হিসেবে যখন কৃষি কর্মকর্তা অতিরিক্ত রাসায়নিক সারের কথা বলেছেন, তখন পরীক্ষার মাধ্যমে এ বিষয়টিকে যাচাই করে নেওয়া যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিবেশীর বক্তব্য প্রকল্পের কোন শর্তকে ভঙ্গ করেছে? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর