শেয়ারFacebookWhatsApp

ডেঙ্গু পজিটিভ হওয়ার বিষয়টি প্রকল্প প্রমাণের কোন মানদন্ডে প্রমাণিত? বিশ্লেষণ কর।

উত্তর: ডেঙ্গু পজেটিভ হওয়ায় বিষয়টি প্রকল্প প্রমাণের যাচাইকরণ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কেননা যাচাইকরণের মাধ্যমে একটি ঘটনার কারণ যেভাবে নির্ণয় করা হয় এখানে সেভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো ঘটনার প্রাথমিক আনুমানিক ধারণাকে বলে প্রকল্প। কিন্তু যে কোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত 'বলা হয়। একটি বৈধ প্রকল্প যাচাইকরণের মাধ্যমে যথার্থ বলে প্রমাণিত হয়। প্রকল্পের সর্বশেষ স্তর বা পর্যায় হচ্ছে যাচাইকরণ। এ পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত যদি বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে সিদ্ধান্ত যাচাইকৃত হয়েছে বলে বিবেচিত হবে আর যদি গৃহীত সিদ্ধান্ত বাস্তবের সাথে সংগতিপূর্ণ না হয়, তাহলে ভ্রান্ত বলে গণ্য হবে। উদ্দীপকের সাকিবের প্রচন্ড জ্বর শরীর ব্যাথা ও ঘন ঘন বমি হওয়ার কারণ হিসেবে প্রাথমিকভাবে ডেঙ্গু জ্বর সন্দেহ করা হয় এবং হাসপাতালে ভর্তি করার পর এন এস-১ পরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ হওয়ায় প্রকল্পটি প্রমাণিত হয়েছে। অর্থাৎ উদ্দীপকের প্রকল্পটি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে, যা প্রকল্প প্রমাণের যাচাইকরণ বিষয়টি প্রতিফলিত হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ডেঙ্গু পজিটিভ হওয়ার বিষয়টি প্রকল্প প্রমাণের কোন মানদন্ডে প্রমাণিত? …

উদ্দীপক

সাকিবের প্রচন্ড জ্বর, সাথে সারা শরীরে প্রচন্ড ব্যথা, ঘন ঘন বমিও হচ্ছিল। ডেঙ্গুজ্বর সন্দেহ করে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডেঙ্গু সংশ্লিষ্ট এন এস-১ পরীক্ষা করে রিপোর্টে দেখা-গেল ডেঙ্গু পজিটিভ।

Dinajpur · 2024

উত্তর

প্রকল্পের স্তর চারটি।

উত্তর

যেসব কারণ প্রকৃতিতে অবস্থান করছে অথচ আমরা তা ইন্দ্রিয়ের সাহায্যে ধরতে পারি না তাকে প্রতিবেদক অনুকল্প বলে। প্রতিবেদক অনুকল্প এক প্রকার বাস্তব কারণ। তবে এ প্রকার কারণকে প্রত্যক্ষ করা যায় না; কিন্তু অনুভব করা যায়। প্রতিবেদক অনুকল্প হিসেবে আমরা ইথারের কথা বলতে পারি। কেননা ইথারকে সরাসরি প্রত্যক্ষ করা যায় না; কিন্তু রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে পরোক্ষভাবে অনুভব করা যায়।

উত্তর

ডেঙ্গু পজেটিভ হওয়ায় বিষয়টি প্রকল্প প্রমাণের যাচাইকরণ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কেননা যাচাইকরণের মাধ্যমে একটি ঘটনার কারণ যেভাবে নির্ণয় করা হয় এখানে সেভাবে উপস্থাপন করা হয়েছে। কোনো ঘটনার প্রাথমিক আনুমানিক ধারণাকে বলে প্রকল্প। কিন্তু যে কোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত 'বলা হয়। একটি বৈধ প্রকল্প যাচাইকরণের মাধ্যমে যথার্থ বলে প্রমাণিত হয়। প্রকল্পের সর্বশেষ স্তর বা পর্যায় হচ্ছে যাচাইকরণ। এ পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত যদি বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে সিদ্ধান্ত যাচাইকৃত হয়েছে বলে বিবেচিত হবে আর যদি গৃহীত সিদ্ধান্ত বাস্তবের সাথে সংগতিপূর্ণ না হয়, তাহলে ভ্রান্ত বলে গণ্য হবে। উদ্দীপকের সাকিবের প্রচন্ড জ্বর শরীর ব্যাথা ও ঘন ঘন বমি হওয়ার কারণ হিসেবে প্রাথমিকভাবে ডেঙ্গু জ্বর সন্দেহ করা হয় এবং হাসপাতালে ভর্তি করার পর এন এস-১ পরীক্ষা করে ডেঙ্গু পজেটিভ হওয়ায় প্রকল্পটি প্রমাণিত হয়েছে। অর্থাৎ উদ্দীপকের প্রকল্পটি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে, যা প্রকল্প প্রমাণের যাচাইকরণ বিষয়টি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে। কেননা এখানে বৈধ প্রকল্পের স্তরগুলো অতিক্রম করেই সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। কোনো বিষয়কে যথাযথভাবে ব্যাখ্যাদানের উদ্দেশ্যে অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে প্রণীত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। কিন্তু প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও তা যেমন বাস্তবের সাথে সংগতিপূর্ণ হতে পারে বা নাও হতে পারে। বাস্তবের সাথে সংগতিপূর্ণ হলে তা চূড়ান্ত পর্যায়ে তত্ত্বের মর্যাদা লাভ করে। প্রকল্পটি একমাত্র যথার্থ হলেই কেবল তা তত্ত্বে পরিণত হয়। এসব দিক বিবেচনা করে প্রকল্পকে চারটি স্তরে বিশ্লষণ করা যায়। প্রকল্পের প্রথম স্তর হলো বিষয় বা ঘটনার নিরীক্ষণ। অর্থাৎ কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে প্রথমে বিষয় বা ঘটনাটিকে নিরীক্ষণ করতে হয়। ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে আনুমানিক ধারণা গঠন করতে হয়। তাই প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্পের দ্বিতীয় স্তর। এরপর আনুমানিক ধারণার উপর ভিত্তি করে একটি যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই সিদ্ধান্ত গ্রহণ প্রকল্পের তৃতীয় স্তর। এ স্তরে সিদ্ধান্তটি যাচাই-বাছাইয়ের মাধ্যমে আনুমানিক ধারণা গঠন করতে হয় কারণ সিদ্ধান্ত গ্রহণ না করে কোনোভাবেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। অর্থাৎ যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হলেই প্রকল্পটি যথার্থ বলে বিবেচিত হয়। আর প্রমাণিত না হলে প্রকল্পটি ভ্রান্ত বলে গণ্য করা হয়। তাই যাচাইকরণ হচ্ছে প্রকল্পের সর্বশেষ এবং চতুর্থ স্তর। উদ্দীপকেও সাকিবের প্রচন্ড জ্বর, ব্যথা, বমি হচ্ছে ঘটনা নিরীক্ষণ। তারপর ডেঙ্গু জ্বর সন্দেহ করা হচ্ছে প্রাথমিক আনুমানিক ধারণা। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে ডেঙ্গু সংশ্লিষ্ট এন এস-১ পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু পজেটিভ হওয়া হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, যা যাচাইকরণের মাধ্যমে সত্যতা প্রমাণিত হয়েছে। সুতরাং উদ্দীপকে প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।