উদ্দীপকে প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে কিনা? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে। কেননা এখানে বৈধ প্রকল্পের স্তরগুলো অতিক্রম করেই সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে। কোনো বিষয়কে যথাযথভাবে ব্যাখ্যাদানের উদ্দেশ্যে অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে প্রণীত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। কিন্তু প্রকল্প প্রাথমিক আনুমানিক ধারণা হলেও তা যেমন বাস্তবের সাথে সংগতিপূর্ণ হতে পারে বা নাও হতে পারে। বাস্তবের সাথে সংগতিপূর্ণ হলে তা চূড়ান্ত পর্যায়ে তত্ত্বের মর্যাদা লাভ করে। প্রকল্পটি একমাত্র যথার্থ হলেই কেবল তা তত্ত্বে পরিণত হয়। এসব দিক বিবেচনা করে প্রকল্পকে চারটি স্তরে বিশ্লষণ করা যায়। প্রকল্পের প্রথম স্তর হলো বিষয় বা ঘটনার নিরীক্ষণ। অর্থাৎ কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে প্রথমে বিষয় বা ঘটনাটিকে নিরীক্ষণ করতে হয়। ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে আনুমানিক ধারণা গঠন করতে হয়। তাই প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্পের দ্বিতীয় স্তর। এরপর আনুমানিক ধারণার উপর ভিত্তি করে একটি যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই সিদ্ধান্ত গ্রহণ প্রকল্পের তৃতীয় স্তর। এ স্তরে সিদ্ধান্তটি যাচাই-বাছাইয়ের মাধ্যমে আনুমানিক ধারণা গঠন করতে হয় কারণ সিদ্ধান্ত গ্রহণ না করে কোনোভাবেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। অর্থাৎ যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হলেই প্রকল্পটি যথার্থ বলে বিবেচিত হয়। আর প্রমাণিত না হলে প্রকল্পটি ভ্রান্ত বলে গণ্য করা হয়। তাই যাচাইকরণ হচ্ছে প্রকল্পের সর্বশেষ এবং চতুর্থ স্তর। উদ্দীপকেও সাকিবের প্রচন্ড জ্বর, ব্যথা, বমি হচ্ছে ঘটনা নিরীক্ষণ। তারপর ডেঙ্গু জ্বর সন্দেহ করা হচ্ছে প্রাথমিক আনুমানিক ধারণা। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে ডেঙ্গু সংশ্লিষ্ট এন এস-১ পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু পজেটিভ হওয়া হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, যা যাচাইকরণের মাধ্যমে সত্যতা প্রমাণিত হয়েছে। সুতরাং উদ্দীপকে প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে কিনা? পাঠ্যপুস্তকের আল…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর