উদ্দীপকে এলাকাবাসীর ধারণা প্রকল্প প্রমাণের কোন মানদণ্ডটি অনুসরণ করেনি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দিদার সাহেবের সাত তলা নতুন ভবনটি হঠাৎ একদিকে হেলে পড়ার কারণ হিসেবে এলাকাবাসী বিশাল দৈত্যের ধাক্কা দেওয়ার কথা বলেছে, যা বৈধ প্রকল্পের শর্তকে লঙ্ঘন করেছে। শর্তটি হলো, প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং একটি বাস্তব কারণ সমন্ধে ধারণা করতে হবে। এ শর্তটির অর্থ প্রকল্প প্রণয়নকালে। বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে এবং এমন একটি কারণ সমন্ধে ধারণা করতে হবে, যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। যা একেবারে অবাস্তব এবং যার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রমাণ নেই এমন কিছুকে কোনো ঘটনার কারণ বলে ধারণা করা কখনোই সংগত হবে না। এরূপ প্রকল্প কখনোই প্রাকৃতিক ঘটনাবলির ব্যাখ্যা দিতে পারে না। উদ্দীপকে এলাকাবাসী দিদার সাহেবের যে সাত তলা ভবন হেলে পড়ার কারণ হিসেবে বিশাল দৈত্যের কথা বলেছে, তার অস্তিত্ব বাস্তবে নেই। দৈত্যের বাস্তব অস্তিত্বের কোনো প্রমাণ নেই। এটি একবারেই অবাস্তব ব্যাপার। সুতরাং এলাকাবাসীর ধারণা বৈধ প্রকল্পের উক্ত শর্তকে লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে এলাকাবাসীর ধারণা প্রকল্প প্রমাণের কোন মানদণ্ডটি অনুসরণ করে…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর