শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সোহেলের বক্তব্যটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ কিনা?

উত্তর: উদ্দীপকের সোহেলের বক্তব্যটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকল্প একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য গৃহীত আনুমানিক ধারণাকে প্রকল্প বলে। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক, ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো- প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায় ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং সংশ্লিষ্ট ঘটনা পরস্পরবিরোধী।তেমনি উদ্দীপকের সোহেল তার পিপাসার কারণ হিসেবে গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে অতিরিক্ত পানি পান করলে পিপাসা লাগে না; বরং পিপাসা মিটে যায়। তাই উদ্দীপকের সোহেলের বক্তব্য এবং সংশ্লিষ্ট ঘটনা পরস্পরবিরোধী। তাই বলা যায়, উদ্দীপকের সোহেলের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সোহেলের বক্তব্যটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ কিনা?

উদ্দীপক

সোহেল বলল, "সারাদিন প্রচুর পানি পান করেছি। অতিরিক্ত পানি পান করার কারণে খুব পিপাসা লেগেছে।" সোহেলের ছোট ভাই রোমেল বলল, তার জ্যামিতি বক্সটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি সম্ভবত ভূতে নিয়ে গেছে।

Barisal · 2023

উত্তর

কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাই হলো প্রকল্প।

উত্তর

যাচাইকরণ বলতে পরখ করার মাধ্যমে প্রকল্পের যথার্থতা প্রমাণ করাকে বোঝায়। প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। এই আনুমানিক ধারণা কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রণয়ন করা হয়। কিন্তু প্রকল্পে যে কারণের উল্লেখ করা হয় সেটির পক্ষে কোনো প্রমাণ থাকে না। এক্ষেত্রে যাচাইকরণের মাধ্যমে প্রকল্পের মধ্যে সম্ভাব্য কারণের যথার্থতা প্রমাণ করা হয়।

উত্তর

উদ্দীপকের সোহেলের বক্তব্যটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকল্প একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য গৃহীত আনুমানিক ধারণাকে প্রকল্প বলে। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক, ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো- প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায় ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং সংশ্লিষ্ট ঘটনা পরস্পরবিরোধী।তেমনি উদ্দীপকের সোহেল তার পিপাসার কারণ হিসেবে গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে অতিরিক্ত পানি পান করলে পিপাসা লাগে না; বরং পিপাসা মিটে যায়। তাই উদ্দীপকের সোহেলের বক্তব্য এবং সংশ্লিষ্ট ঘটনা পরস্পরবিরোধী। তাই বলা যায়, উদ্দীপকের সোহেলের বক্তব্য বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ নয়।

উত্তর

উদ্দীপকের রোমেলের বক্তব্য বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। কেননা রোমেল তার প্রকল্পে যে কারণের উল্লেখ করেছে তার কোনো বাস্তবতা নেই।নিচে তা বিশ্লেষণ করা হলো-কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। তাই প্রকল্প একটি আনুমানিক ধারণা। প্রকল্প একটি আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব কারণ দিয়ে ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। উদ্দীপকের রোমেল তার জ্যামিতি বক্সটি খুঁজে না পাবার কারণ হিসেবে সেটিকে সম্ভবত ভূতে নিয়ে গেছে বলে প্রকল্প করেছে। এখানে রোমেলের প্রকল্পে উল্লিখিত কারণের বাস্তবতা নেই। কেননা বাস্তবে ভূতের অস্তিত্ব নেই। তাই বলা যায় উদ্দীপকের রোমেলের প্রকল্প বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে সোহেলের বক্তব্যটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ কিনা? | Prosthuti