উদ্দীপকে আসিফ সাহেবের চোর শনাক্তকরণের চেষ্টা যে ধারণার ইঙ্গিত বহন করে তার প্রয়োজনীয়তা লেখ।
উত্তর: উদ্দীপকে আসিফ সাহেবের চোর শনাক্তকরণের চেষ্টা 'প্রকল্প'-এর ইঙ্গিত বহন করে। নিম্নে এর প্রয়োজনীয়তা তুলে ধরা হলো- ১. ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য-প্রতিনিয়ত আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সব ঘটনার কারণ আমরা জানতে পারি না। এরূপ ঘটনার কারণ সম্বন্ধে আমরা আন্দাজ করি বা আনুমানিক ধারণা করি। একটা সময় প্রকল্প প্রণয়নের মাধ্যমেই তার কারণ আমরা আবিষ্কার করে ফেলি।২. আরোহ অনুমানে প্রকল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ- বৈজ্ঞানিক আরোহের উদ্দেশ্য হলো ঘটনাবলির মধ্যে কার্য-কারণ সম্পর্ক নির্ণয় করে তাদেরকে ব্যাখ্যা দেওয়া। কিন্তু প্রকৃতিতে ঘটনাবলি খুবই জটিল অবস্থায় থাকে তাই ঘটনার কারণ খুঁজে বের করা সম্ভব হয় না। সেজন্য যথার্থ কারণ আবিষ্কারের আগে কারণ সম্বন্ধে একটি প্রকল্প প্রণয়ন করতে হয়।৩. প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের পথ সুগম করে- ঘটনাবলির মধ্যে কার্য-কারণ সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে বৈজ্ঞানিক গবেষণা চালাতে যেয়ে একজন বিজ্ঞানী প্রকল্প প্রণয়নের মাধ্যমেই অগ্রসর হন। ৪. প্রকল্প ব্যাখ্যা দানের সহায়ক-প্রকল্প হচ্ছে ব্যাখ্যা দানের একটি প্রচেষ্টা। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থই হলো তার সাথে যুক্ত কার্য-কারণ নিয়মটি আবিষ্কার করা। কিন্তু ঘটনাবলির কারণ আবিষ্কার একটি জটিল প্রক্রিয়া তাই আমরা ব্যাখ্যা দানের পথম - পদক্ষেপ হিসেবে প্রকল্প প্রণয়ন করি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আসিফ সাহেবের চোর শনাক্তকরণের চেষ্টা যে ধারণার ইঙ্গিত বহন ক…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর