শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সিসি টিভির ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে সিসি টিভির ফুটেজ পরীক্ষা করার বিষয়টির মাধ্যমে প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তের বিষয়টি নির্দেশিত হয়েছে।পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পালন করতে হয়। এমন অনেক ঘটনা আছে যেগুলোর ক্ষেত্রে একাধিক বৈধ প্রকল্প নির্ণয় করা একটি কঠিন ব্যাপার হয়ে যায়। কেননা একটি প্রকল্প বেছে নিতে গেলে অন্য একটি প্রকল্প এসে প্রতিযোগিতার সৃষ্টি করে। ফলে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্ণয় করার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়। এ অবস্থায় কোনো একটি ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার যে সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। তেমনি উদ্দীপকে প্রকৃত দোষী চিহ্নিত করার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়েছে। এক্ষেত্রে সিসি টিভি ফুটেজ প্রকৃত দোষীকে চিহ্নিত করে সংকট নিরসন করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে সিসি টিভি ফুটেজ পরীক্ষা করার মাধ্যমে বিষয়টির প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সিসি টিভির ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক' নামক একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা বলল, তাকে হয়তো কোনো প্রেতাত্মা চুরি করে নিয়ে গেছে। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানাল। পুলিশ সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে মূল অপরাধীকে চিহ্নিত করে।

Sylhet · 2023

উত্তর

প্রকল্পের ২য় স্তর বা পর্যায় হচ্ছে আনুমানিক ধারণা গঠন।

উত্তর

কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। আবার, কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে অনেকগুলো শর্ত পালন করতে হয়। কিন্তু বিভিন্ন ঘটনা এত জটিল অবস্থায় বিদ্যমান থাকে যে সেগুলো সম্পর্কে বৈধ প্রকল্প প্রণয়ন করা অনেক কঠিন ব্যাপার হয়। এ অবস্থায় সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে কাজ চালানো প্রকল্প বলে।

উত্তর

উদ্দীপকে সিসি টিভির ফুটেজ পরীক্ষা করার বিষয়টির মাধ্যমে প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্তের বিষয়টি নির্দেশিত হয়েছে।পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পালন করতে হয়। এমন অনেক ঘটনা আছে যেগুলোর ক্ষেত্রে একাধিক বৈধ প্রকল্প নির্ণয় করা একটি কঠিন ব্যাপার হয়ে যায়। কেননা একটি প্রকল্প বেছে নিতে গেলে অন্য একটি প্রকল্প এসে প্রতিযোগিতার সৃষ্টি করে। ফলে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্ণয় করার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়। এ অবস্থায় কোনো একটি ঘটনা বা দৃষ্টান্ত প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার যে সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। তেমনি উদ্দীপকে প্রকৃত দোষী চিহ্নিত করার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়েছে। এক্ষেত্রে সিসি টিভি ফুটেজ প্রকৃত দোষীকে চিহ্নিত করে সংকট নিরসন করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে সিসি টিভি ফুটেজ পরীক্ষা করার মাধ্যমে বিষয়টির প্রকল্পের সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের প্রতিবেশীদের প্রকল্পটি অবৈধ। কেননা প্রতিবেশীরা যে প্রকল্প করেছে সেটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে।নিচে তা যাচাই করা হলো-প্রকল্প হলো একটি প্রাথমিক আনুমানিক ধারণা। যেকোনো ঘটনারই প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রথমে কিছু আনুমানিক ধারণা করা হয়। তবে যেকোনো আনুমানিক ধারণাই প্রকল্প নয়, কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয়। যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। কোনো প্রকল্প প্রণয়ন করতে গেলে ওই শর্তগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। কেননা অবাস্তব কোনো কারণ দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না। তবে বাস্তব কারণ কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষযোগ্য হতে পারে। আবার অনুভবযোগ্যও হতে পারে। প্রত্যক্ষযোগ্য হোক আর অনুভবযোগ্য হোক প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হবে। অর্থাৎ প্রকল্পকে বাস্তব কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা না হলেও বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘিত হবে এবং প্রকল্পটি অবৈধ বলে বিবেচিত হবে। তেমনি উদ্দীপকের প্রতিবেশীরা 'ক' নামক শিশুকে খুঁজে না পাওয়ার কারণ হিসেবে প্রেতাত্মাকে দায়ী করেছে। কোনো প্রেতাত্মা শিশুটিকে চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিক প্রকল্প করেছে। কিন্তু বাস্তবে প্রেতাত্মার কোনো অস্তিত্ব নেই বা প্রেতাত্মা বলে কোনো কিছুই নেই। তাই প্রতিবেশীদের প্রকল্পটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। তাই বলা যায় উদ্দীপকের প্রতিবেশীদের প্রকল্পটি অবৈধ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।