উদ্দীপকে ডাক্তারের কার্যে প্রকল্পের কোন প্রমাণটির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ডাক্তারের কার্যে প্রকল্পের সংকট উত্তরক পরিক্ষণের প্রমাণটির ইঙ্গিত রয়েছে।ব্যাখ্যা করা হলো-কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য গৃহীত প্রাথমিক আনুমানিক ধারণ হলো প্রকল্প। কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, একটি ঘটনার জন্য একাধিক প্রকল্প থাকে। অর্থাৎ কোনো একটি ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। এ অবস্থায় সঠিক প্রকল্পটি নির্ণয় করা কষ্টকর ব্যাপার হয়ে যায়। অথচ বৈধ প্রকল্প হবে একমাত্র প্রকল্প যেখানে অন্য কোনো প্রতিযোগী প্রকল্প থাকবে না। যে পরীক্ষণের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক বলে। উদ্দীপকের অনন্তের ছোট বোনের এদিক-সেদিক দৌড়ানো, পানি দেখলে ভয় পাওয়ার কারণ কেউ জানত না। এ অবস্থায় মানুষ বিভিন্ন বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করতে পারে। অবশেষে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়েছে। তাই উদ্দীপকের ডাক্তারের কার্যে প্রকল্পের সংকট উত্তরক প্রকল্পের প্রমাণটির ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে মতিনের বক্তব্যে প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘিত হয়েছে। আর অনন্তের বক্তব্যে বৈধ প্রকল্প প্রতিফলিত হয়েছে। কেননা উদ্দীপকে মতিনের বক্তব্য বাস্তবসম্মত নয়: কিন্তু অনন্তের বক্তব্য বাস্তবসম্মত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ডাক্তারের কার্যে প্রকল্পের কোন প্রমাণটির ইঙ্গিত রয়েছে? ব্য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর