শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২-এ প্রকল্পের সকল স্তরের প্রতিফলন ঘটেছে কি? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ প্রকল্পের সকল স্তরের প্রতিফলন ঘটেছে। বিশ্লেষণ করা হলো-কোনো পর্যাপ্ত প্রমাণ ছাড়া যখন আমরা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে একটি সম্ভাবনা বা আনুমানিক ধারণা গ্রহণ করি এবং যদি ঐ সম্ভাবনা থেকে বাস্তব সত্যের দ্বারা সমর্থিত কোনো সিদ্ধান্তকে সত্য বলে প্রমাণ করা যায়, তখন তাকে প্রকল্প বলে। অর্থাৎ কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প একটি প্রক্রিয়া। যার জন্য কতকগুলো স্তর অতিক্রম করতে হয়। একটি প্রকল্পের জন্য চারটি স্তর রয়েছে। প্রকল্পের প্রথম স্তর হলো বিষয় বা ঘটনার নিরীক্ষণ। অর্থাৎ কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে প্রথমে বিষয় বা ঘটনাটিকে নিরীক্ষণ করতে হয়। ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে আনুমানিক ধারণা গঠন করতে হয়। এই প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্পের দ্বিতীয় স্তর। এরপর আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই সিদ্ধান্ত গ্রহণ হলো প্রকল্পের তৃতীয় স্তর। প্রকল্পের সর্বশেষ স্তর হলো সিদ্ধান্ত যাচাইকরণ। এই স্তরে গৃহীত সিদ্ধান্তকে যাচাই করতে হয়। সিদ্ধান্ত, যাচাইকরণ প্রত্যক্ষ হতে পারে, আবার পরোক্ষ হতে পারে। তবে প্রত্যক্ষ পরোক্ষ যাই হোক সিদ্ধান্তকে অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হলে প্রকল্পটি যথার্থ বলে বিবেচিত হয়। আর যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত না হলে প্রকল্পটি যথার্থ নয়। উদ্দীপকের সময়মতো স্কুলে না পৌছার কারণ তার মা প্রথমে নিরীক্ষণ করেছেন। নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা করেছেন, সে মাঠে খেলা করছে। এর ভিত্তিতে আবিরের মা মাঠে গিয়ে দেখলেন সে মাঠে বন্ধুদের সাথে খেলা করছে। অর্থাৎ আবিরের মায়ের আনুমানিক ধারণা ও সিদ্ধান্ত যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই এখানে প্রকল্পের সব স্তর অনুসরণ করা হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২-এ প্রকল্পের সকল স্তরের প্রতিফলন ঘটেছে কি? বিশ্লেষণ কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কাঁঠাল গাছ থেকে পড়ে আবিরের পা ভেঙে গেছে। তার বাবা তাকে বলল, "মাঠে গিয়ে একটু দৌড়াদৌড়ি কর" তাহলে পা একদম ভালো হয়ে যাবে।দৃশ্যকল্প-২: চয়ন সময়মতো স্কুলে না পৌঁছায় তার মা ধারণা করলেন সে মাঠে খেলা করছে। পরে মাঠে গিয়ে দেখা গেল সে বন্ধুদের সাথে খেলছে।

Comilla · 2023

উত্তর

কোনো ঘটনার জন্য গৃহীত প্রকল্প দিয়ে যদি সংশ্লিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনাকে ব্যাখ্যা করা যায় তখন তাকে আরোহ সমন্বয় বলে।

উত্তর

প্রকল্প হলো আরোহ প্রক্রিয়ার একটি অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য দিক। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। প্রকল্প ছাড়া কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান সম্ভব নয়। প্রকল্পের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে, বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবে প্রয়োগিক রূপে দাঁড় করানো এবং নতুনরূপে মানুষের কাছে তুলে ধরা। দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতি, অগ্রগতি এবং সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিকাশে প্রকল্প অপরিহার্য ভূমিকা পালন করে। তাই প্রকল্পটি অবশ্যই কার্যকারণ সম্পর্কযুক্ত হতে হবে। কোনো ঘটনাটি ব্যাখ্যা করার জন্য যে প্রকল্পগ্রহণ করা হবে তা হতে হবে কার্যকারণ সম্পর্কযুক্ত। কার্যকারণ সম্পর্কযুক্ত না হলে অর্থাৎ অনুমানটির কারণ ও কার্য সমন্বয় যুক্ত না হলে ঘটনাটি অবাস্তব বা অবৈধ হবে। তাই প্রকল্পের মূল উদ্দেশ্য কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করা।

উত্তর

উদ্দীপকে বাবার বক্তব্যে যে প্রকল্প করেছে তা বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করেছে। এটি একটি আত্মবিরোধী প্রকল্প। কেননা এখানে আবিরের বাবার প্রকল্প এবং ঘটনা পরস্পর বিরোধী। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। কিন্তু যে কোনো প্রাথমিক আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পালন করতে হয় সেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে সংশ্লিষ্ট ঘটনার সাথে সংগতিপূর্ণ হতে হবে। অর্থাৎ প্রকল্পটি আত্মবিরোধী হতে পারবে না। প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। প্রকল্পটি যদি সংশ্লিষ্ট ঘটনার সাথে বিরোধী হয়, তাহলে সেই প্রকল্প দিয়ে ঘটনার কারণ নির্ণয় করা যায় না। তাই প্রকল্প দিয়ে যদি ঘটনার কারণ নির্ণয় করা না যায়, তাহলে সেই প্রকল্পের কোনো মূল্য নেই। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ কাঁঠাল গাছ থেকে আবিরের পা ভেঙে যাওয়ায় তাকে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করলে পা ভালো হয়ে যাবে বলে যে ধারণা করেছে তা পরস্পর বিরোধী কারণ ভাঙা পা নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করা সম্ভবও নুয়, আবার পা ভালো না হওয়ার পরিবর্তে ব্যথা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের আবিরের বাবার প্রকল্পটি সংশ্লিষ্ট ঘটনার বিরোধী।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ প্রকল্পের সকল স্তরের প্রতিফলন ঘটেছে। বিশ্লেষণ করা হলো-কোনো পর্যাপ্ত প্রমাণ ছাড়া যখন আমরা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে একটি সম্ভাবনা বা আনুমানিক ধারণা গ্রহণ করি এবং যদি ঐ সম্ভাবনা থেকে বাস্তব সত্যের দ্বারা সমর্থিত কোনো সিদ্ধান্তকে সত্য বলে প্রমাণ করা যায়, তখন তাকে প্রকল্প বলে। অর্থাৎ কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প একটি প্রক্রিয়া। যার জন্য কতকগুলো স্তর অতিক্রম করতে হয়। একটি প্রকল্পের জন্য চারটি স্তর রয়েছে। প্রকল্পের প্রথম স্তর হলো বিষয় বা ঘটনার নিরীক্ষণ। অর্থাৎ কোনো ঘটনার জন্য প্রকল্প প্রণয়ন করতে প্রথমে বিষয় বা ঘটনাটিকে নিরীক্ষণ করতে হয়। ঘটনার নিরীক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার মাধ্যমে আনুমানিক ধারণা গঠন করতে হয়। এই প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্পের দ্বিতীয় স্তর। এরপর আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই সিদ্ধান্ত গ্রহণ হলো প্রকল্পের তৃতীয় স্তর। প্রকল্পের সর্বশেষ স্তর হলো সিদ্ধান্ত যাচাইকরণ। এই স্তরে গৃহীত সিদ্ধান্তকে যাচাই করতে হয়। সিদ্ধান্ত, যাচাইকরণ প্রত্যক্ষ হতে পারে, আবার পরোক্ষ হতে পারে। তবে প্রত্যক্ষ পরোক্ষ যাই হোক সিদ্ধান্তকে অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হলে প্রকল্পটি যথার্থ বলে বিবেচিত হয়। আর যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত না হলে প্রকল্পটি যথার্থ নয়। উদ্দীপকের সময়মতো স্কুলে না পৌছার কারণ তার মা প্রথমে নিরীক্ষণ করেছেন। নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা করেছেন, সে মাঠে খেলা করছে। এর ভিত্তিতে আবিরের মা মাঠে গিয়ে দেখলেন সে মাঠে বন্ধুদের সাথে খেলা করছে। অর্থাৎ আবিরের মায়ের আনুমানিক ধারণা ও সিদ্ধান্ত যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই এখানে প্রকল্পের সব স্তর অনুসরণ করা হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।