উদ্দীপকে বাড়ির লোকজনের ভাবনায় প্রকল্পের শনাক্তকরণ প্রক্রিয়াটি প্রকল্প প্রমাণের কোন দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বাড়ির লোকজনের ভাবনায় প্রকল্পের অবাস্তব কারণ নির্দেশিত হয়েছে। ব্যাখ্যা করা হলো- বাড়ির লোকজন যে ভাবনা প্রকাশ করে প্রকল্প করেছে তার কারণের কোনো বাস্তব অস্তিত্ব নেই। প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানিক ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না।তেমনি উদ্দীপকের মি. চাকলাদার সাহেবের মেয়ের হালিয়ে যাবার কারণ হিসেবে বাড়ির লোকজন তাকে ভূতে নিয়ে গেছে বলে প্রকল্প করেছে। এখানে বাস্তবে ভূতের অস্তিত্ব নেই। অর্থাৎ, বাড়ির লোকজন যে প্রকল্প করেছে তার কারণের কোনো বাস্তব অস্তিত্ব নেই। তাই বলা যায় যে, উদ্দীপকের বাড়ির লোকজনের প্রকল্পটি অবাস্তব।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাড়ির লোকজনের ভাবনায় প্রকল্পের শনাক্তকরণ প্রক্রিয়াটি প্রকল…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর