উদ্দীপকে উল্লিখিত সেলিনার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘন করা হয়েছে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সেলিনার শাশুড়ির বক্তব্যের মাধ্যমে প্রকল্পের বাস্তবতার শর্তটি লঙ্ঘন করা হয়েছে বলে আমি মনে করি। নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্প আনুমানিক ধারণা হলেও যেকোনো আনুমানকি ধারণা প্রকল্প নয়। কোনো আনুমানিক ধারণা প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হয় যেগুলোকে বৈধ প্রকল্পের শর্ত বলা হয়। বৈধ প্রকল্পের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয়। কেননা অবাস্তব কারণের প্রকল্প দিয়ে ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করা যায় না।তেমনি উদ্দীপকের সেলিনার অস্বাভাবিক আচরণ ও ভুল বকার কারণ হিসেবে তার গায়ে কুবাতাস লেগেছে বলে তার শাশুড়ি প্রকল্প করেছে। এখানে কুবাতাসের কোনো বাস্তব অস্তিত্ব নেই। অর্থাৎ, সেলিনার শাশুড়ি যে প্রকল্প করেছে তার কারণের কোনো বাস্তবতা নেই। তাই বলা যায়, সেলিনার শাশুড়ির বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সেলিনার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর