উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রকল্পের বিষয়টি প্রতিফলিত হয়েছে।নিচে তার প্রকৃতি ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে বলা হয়েছে , রাহিন সাহেব অফিসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অফিসের সহকর্মীরা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। রাহিন সাহেবকে দেখে ডাক্তার প্রাথমিকভাবে ধারণা করেন যে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার সাহেবের এই প্রাথমিক ধারণা প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে ।প্রকল্পের প্রকৃতি বা বৈশিষ্ট্য হলো— এটি সাময়িকভাবে গৃহীত এক প্রকার আনুমানিক ধারণা। এ ধারণা সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। প্রকল্প কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য করা হয়ে থাকে। তাই প্রকল্প হয় সুস্পষ্ট, বাস্তবভিত্তিক এবং যৌক্তিক ও প্রাকৃতিক নিয়মের অনুসারী। প্রবন্ধ, হয় প্রাসঙ্গিক ও পরীক্ষণাত্মক বা পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য। পাশাপাশি প্রকল্প হয় সুনির্দিষ্টি, যাচাইযোগ্য ও বাস্তব কারণসম্পন্ন। এ কারণে অনেক বিজ্ঞানী প্রকল্পকে সুসঙ্গত, বৈধ এবং বিজ্ঞানসম্মত প্রক্রিয়া বলে অভিহিত করেছেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর