উদ্দীপকে মায়ের বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার নির্দেশ রয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মায়ের বক্তব্যে লৌকিক ব্যাখ্যার নির্দেশ রয়েছে। পাঠ্যপুস্তকের আলোকে তা বিশ্লেষণ করা হলো-কোনো ঘটনার ব্যাখ্যায় যখন কাল্পনিক, অতিপ্রাকৃত ও অবাস্তব কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়াই সাধারণ মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এ ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়। তাছাড়া ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস ও কুসংস্কার দ্বারা প্রভাবিত হয়েও সাধারণ মানুষ এ ধরনের ব্যাখ্যা প্রদান করে। তাই লৌকিক ব্যাখ্যা অবাস্তব এবং অপ্রসঙ্গিক এবং পশ্চাৎপদ প্রক্রিয়া উদ্দীপকে বজ্রপাতের ব্যাখ্যায় মায়ের ধারণা অবৈজ্ঞানিক অপাসঙ্গিক, কুসংকারাচ্ছন্ন। তিনি ভয়ংকর এক দানবের নিক্ষেপিত সাদা আগুনের ঝলককে বজ্রপাত হিসেবে উল্লেখ করেছেন। এ জাতীয় ব্যাখ্যা হলো লৌকিক ব্যাখ্যা। কেননা এ ব্যাখ্যার বৈজ্ঞানিক নিয়ম, যুক্তি বিচার-বিশ্লেষণ এবং কার্যকারণ সম্পর্ক কোনোটিই উপস্থিত নেই। কেবল মাত্র বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই এগুলো লৌকিক ব্যাখ্যা। যার কোনো বাস্তব ভিত্তি নেই এবং যা যাচাইযোগ্য নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মায়ের বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার নির্দেশ রয়েছে? পাঠ্যপুস…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর