“উদ্দীপকে উল্লেখিত বিষয়টি একটি যথার্থ প্রকল্প”- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি একটি যথার্থ প্রকল্প”. নিচে উক্তিটি ব্যাখ্যা করা হলো-যখন কোনো পর্যাপ্ত প্রমাণ ছাড়া একটি ঘটনা বা বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা গ্রহণ করা হয় তখন তাকে প্রকল্প বলে । প্রকল্পকে যথার্থ বা বৈধ হতে হলে তা প্রাসঙ্গিক, প্রমাণযোগ্য ও বাস্তব কারণভিত্তিক হতে হবে। যেমন— একটি শিশু কান্না করছে। এ থেকে অনুমান করা যায়, শিশুটির ক্ষুদা লেগেছে। এই প্রকল্পটি অনেকাংশই সত্য। কারণ বাস্তবে দেখা যায়, স্বাভাবিকভাবে ক্ষুধা পেলে বাচ্চারা কান্না করে। তেমনি উদ্দীপকের, আফজাল সাহেব তার ছেলেকে স্কুল থেকে আসতে দেরি হচ্ছে দেখে ধারণা করলেন যে, ছুটির পর হয়তো অতিরিক্ত কোনো ক্লাস হচ্ছে। পরে তিনি শ্রেণি শিক্ষককে ফোন করে এ ব্যাপারে নিশ্চিত হলেন। অর্থাৎ আফজাল সাহেবের প্রকল্প প্রাসঙ্গিক, প্রমাণযোগ্য ও বাস্তব কারণভিত্তিক। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি একটি যথার্থ প্রকল্প।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
“উদ্দীপকে উল্লেখিত বিষয়টি একটি যথার্থ প্রকল্প”- উক্তিটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর