উদ্দীপকে যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তার স্তরসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রকল্পের বিষয়টির প্রতিফলন ঘটেছে। নিচে প্রকল্পের স্তরসমূহ বিশ্লেষণ করা হলো-প্রকল্প গঠন করার জন্য প্রকল্পকে কতকগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের প্রথম স্তর হলো দেখা বা নিরীক্ষণ। কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করি। এরপর ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে অগ্রসর হই। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয় প্রকল্পের দ্বিতীয় স্তর হলো, সতর্কতা বা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণ গঠন করতে হয়। প্রকল্পের তৃতীয় স্তর হলো, নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণ। প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। প্রকল্পের চতুর্থ স্তর হলো, পরীক্ষণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। গৃহীত সিদ্ধান্ত সঠিক না-কি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্তের যাচাইকরণ উদ্দীপকে বর্ণিত চারটি বিষয় প্রকল্পের স্তরসমূহ নির্দেশ করেছে। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞা বিশ্লেষণ করে প্রকল্পের এরূপ চারটি স্তরের সন্ধান পাওয়া যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তার স্তরসমূহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর