উদ্দীপকে শিলার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিলার শাশুড়ির বক্তব্য প্রকল্পের যে শর্তটিকে লঙ্ঘন করেছে সেটি হলো- প্রকল্পকে অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং প্রকল্পে একটি বাস্তব কারণ সম্বন্ধে ধারণা করতে হবে।ব্যাখ্যা করা হলো-প্রকল্পের এই শর্তের মূল বক্তব্য হলো প্রকল্প প্রণয়নকালে বাস্তব ঘটনাবলির অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হবে এবং ঘটনার ব্যাখ্যায় এমন কারণ আন্দাজ করতে হবে যার অস্তিত্ব বাস্তবে আছে। যার অস্তিত্ব বাস্তবে নেই এমন কোনো কিছুকে যদি ঘটনার কারণ বলে আনুমানিক ধারণা করা হয় তাহলে প্রকল্প বৈধ হবে না।উদ্দীপকে শিলার অস্বাভাবিক আচরণ দেখে তার শাশুড়ি বলেছে 'শিলাকে ভূতে ধরেছে'। কিন্তু এই ভূতের বাস্তব কোনো অস্তিত্ব নেই। আমরা কখনো ভূতকে দেখিনি তাই আমাদের অভিজ্ঞতায়ও নেই। সুতরাং বলা যায় যে, শিলার শাশুড়ির বক্তব্য বৈধ প্রকল্পের উপরিউক্ত শর্তের লঙ্ঘন ঘটিয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিলার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর