উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে নির্দেশিত প্রকল্পের প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্য অবৈধ প্রকল্পের নির্দেশ করে।নিচে এর প্রকৃতি ব্যাখ্যা করা হলো- নাতাশার দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে। একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে অস্তিত্বশীল কারণের সাহায্য নেওয়া হয়, তাকে বাস্তব কারণ বলে। কোনো প্রকল্প বৈধ হতে হলে কতকগুলো শর্ত অনুসরণ করতে হয় । তার মধ্যে বাস্তব কারণভিত্তিক শর্তটি একটি । অবাস্তব ও অতিপ্রাকৃতিক বিষয়ের আলোকে প্রকল্প তৈরি করা যায় না। যেমন- কোনো ছেলে হারিয়ে গেলে যদি বলা হয় পরী নিয়ে গেছে, তাহলে প্রকল্পটি হবে একেবারেই অযৌক্তিক, অবাস্তব ও মূল্যহীন । একই দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , একদিন নাতাশার ছোট ভাইকে পাওয়া যাচ্ছে না। তখন নাতাশার দাদি বলে, তাকে ভূতে নিয়ে গেছে। নাতাশার দাদির এই বক্তব্যের মধ্যে অবাস্তবতার উপস্থিতি লক্ষ করা যায়; তাই নাতাশার দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্গিত হয়েছে। তাই বলা যায় যে, নাতাশার দাদির বক্তব্য হলো একটি অবৈধ প্রকল্প।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে নির্দেশিত প্রকল্পের প্রকৃতি ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর