উদ্দীপকে নাতাশার দাদি ও তার মায়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলি লঙ্ঘিত হয়েছে। কিন্তু তার মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলি ফুটে উঠেছে। নিচে উভয়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের তুলনামূলক বিশ্লেষণ করা হলো—উদ্দীপকে নাতাশার দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে। এ কারণে এটি অবৈধ প্রকল্প। এরূপ অবৈধ প্রকল্প সাধারণত যৌক্তিক হয় না। পাশাপাশি মূল ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। এ কারণে এরূপ প্রকল্পকে প্রমাণ করা যায় না। আবার, নাতাশার মায়ের অনুমান প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক বলে এরূপ প্রকল্পকে প্রমাণ করা যায় । নাতাশার দাদির বক্তব্যে পরিলক্ষিত অবৈধ প্রকল্প কখনই মূল ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত নয়। পাশাপাশি এরূপ প্রকল্প আত্মবিরোধমূলক হয়ে থাকে। কিন্তু নাতাশার মায়ের অনুমানে প্রকাশিত বৈধ প্রকল্প সর্বদা মূল ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হয়ে থাকে। পাশাপাশি এরূপ প্রকল্প কখনই আত্মবিরোধী হয় না।উপরের আলোচনা থেকে বলা যায়, বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্পের বৈধতার উল্লেখিত মানদণ্ডে উদ্দীপকে নাতাশার দাদি ও তার মায়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের ভিন্নতা পরিলক্ষিত হয়। এ কারণে নাতাশার দাদির বক্তব্য হলো অবৈধ প্রকল্প, কিন্তু তার মায়ের বক্তব্য হলো বৈধ প্রকল্প।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নাতাশার দাদি ও তার মায়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের তুল…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর