উদ্দীপকে দাদির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'প্রকল্প বাস্তব কারণভিত্তিক হবে'- উদ্দীপকে দাদির বক্তব্যে প্রকল্পের এই শর্তটি লঙ্ঘন করা হয়েছে।কোনো প্রকল্প বৈধ হতে হলে কতকগুলো শর্ত অনুসরণ করতে হয়। তার মধ্যে বাস্তব কারণভিত্তিক শর্তটি একটি। অন্ধবিশ্বাস, কুসংস্কার, অবাস্তব ও অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে প্রকল্প তৈরি করা যায় না। যেমন- কোনো ছেলে হারিয়ে গেলে যদি বলা হয় ছেলেটিকে রাক্ষস নিয়ে গেছে, তাহলে প্রকল্পটি হবে একেবারেই অযৌক্তিক, অবাস্তব ও মূল্যহীন।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , একদিন গভীর রাতে পান্না জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকলে দাদি বলেন, মনে হয় পান্নার ওপর ভূতের আছর পড়েছে। তার এই বক্তব্যে কুসংস্কার ও অবাস্তবতার উপস্থিতি লক্ষ করা যায়।তাই বলা যায় যে, উদ্দীপকে দাদির বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দাদির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর