প্রকল্পের শর্তের আলোকে উদ্দীপকে ডাক্তারের বক্তব্য ও পান্নার ছোট চাচার বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ডাক্তারের বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলি ফুটে উঠেছে। কিন্তু পান্নার ছোট চাচার বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে। নিচে উভয়ের বক্তব্যে নির্দেশিত প্রকল্পের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের পান্না সর্দি-জ্বরে আক্রান্ত। তখন ডাক্তার পান্নাকে প্রয়োজনীয় ঔষধ দিয়ে ঠাণ্ডা লাগা থেকে দূরে থাকতে বলেন। ডাক্তারের এই বক্তব্য মূল ঘটনার সাথে প্রাসঙ্গিক। কারণ সর্দি-জ্বর হলে ঠাণ্ডা লাগা থেকে দূরে থাকতে হয়। পাশাপাশি ডাক্তারের এরূপ প্রাসঙ্গিক প্রকল্পকে প্রমাণ করা যায়। এ কারণে এটি বৈধ প্রকল্প। বৈধ প্রকল্প সুনির্দিষ্ট, যৌক্তিক, প্রমাণযোগ্য হয়ে থাকে। কিন্তু কখনই আত্মবিরোধী হয় না।অপরদিকে, অসুস্থ পান্নার সর্দি-জ্বর প্রসঙ্গে তার ছোট চাচা বলেন, 'বেশি বেশি করে ফ্রিজের ঠাণ্ডা পানি খেলে জ্বর ভালো হয়ে যাবে।' তার এই বক্তব্য স্ববিরোধী। এ কারণে এটি অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত। এরূপ প্রকল্পকে প্রমাণ করা যায় না। পাশাপাশি মূল ঘটনার সাথে অপ্রাসঙ্গিক, অবাস্তব হয়ে থাকে। এ কারণেই পান্নার ছোট চাচার যৌক্তিক নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকল্পের শর্তের আলোকে উদ্দীপকে ডাক্তারের বক্তব্য ও পান্নার ছোট চাচ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর