দৃশ্যপট-১ এ নির্দেশিত প্রকল্পের প্রকৃতি ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যপট-১ এ নির্দেশিত প্রকল্পটি আত্মবিরোধী।নিচে এর প্রকৃতি ব্যাখ্যা করা হলো- কোনো ঘটনার কারণ নির্ণয় করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হিসেবে প্রকল্প প্রণয়ন করা হয়। বৈধ প্রকল্প কখনই আত্মবিরোধী হয় না। প্রকল্প আত্মবিরোধী বলতে বোঝায়, ঘটনার জন্য গৃহীত প্রকল্প এবং আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী। যেমন— কোনো সৎ লোকের অসৎ হওয়ার কারণ হিসেবে যদি প্রকল্প করা হয় যে, লোকটি খুবই লোভী ছিলেন এবং মিথ্যা বলতেন, তাই তিনি অসৎ হয়েছেন। তাহলে প্রকল্পটি আত্মবিরোধী হবে। কারণ এখানে আলোচ্য ঘটনা ও প্রকল্প পরস্পরবিরোধী।তেমনি দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনায়, বৃদ্ধ হাশেম আলীর ধারণা, প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়ার জন্য তার ডায়াবেটিস রোগ সেরে গেছে। হাসেম আলীর এই ধারণা আত্মবিরোধী। কারণ ডায়াবেটিসের সাথে মিষ্টির সমমুখী সম্পর্ক। এ কারণে প্রচুর মিষ্টি খেলে ডায়াবেটিস বাড়ে। কিন্তু হাশেম আলী ঠিক এর বিপরীত বা আত্মবিরোধমূলক ধারণা পোষণ করেন। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-১ এ নির্দেশিত প্রকল্পটি আত্মবিরোধী।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ নির্দেশিত প্রকল্পের প্রকৃতি ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর