দৃশ্যপট-১ এবং দৃশ্যপট-২ এ নির্দেশিত প্রকল্পের মধ্যে সম্পর্ক আলোচনা করো।
উত্তর: দৃশ্যপট-১ এবং দৃশ্যপট-২ উভয়ই অবৈধ প্রকল্পকে নির্দেশ করে। নিচে উভয় প্রকল্পের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো—উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ হাশেম আলী ধারণা করেন, প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়ার জন্য তার ডায়াবেটিস রোগ সেরে গেছে। এটি আত্মবিরোধী প্রকল্প। কারণ এ ধরনের প্রকল্পে মূল ঘটনার সাথে আলোচ্য ঘটনা পরস্পরবিরোধী হয়ে থাকে। এ কারণে হাশেম আলীর ধারণা একটি অবৈধ প্রকল্প।অপরদিকে দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে , সন্টু মিয়া বাতাবি লেবুর গাছ তলায় গিয়ে দেখে, গাছতলায় কোনো লেবু নেই । তখন সে ধারণা করল, তার লেবুগুলো আকাশের দিকে উঠে গেছে। সন্টু মিয়ার ধারণা প্রতিষ্ঠিত সত্যের সাথে সংগতিপূর্ণ নয়। কারণ লেবু আকাশের দিকে উঠে গেছে—এই অনুমান করলে তা মাধ্যাকর্ষণ নিয়মের সাথে বিরোধপূর্ণ হবে। পাশাপাশি প্রকল্পটি অবৈধ হিসেবে বিবেচিত হবে। তাই এরূপ প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধ প্রকল্প গ্রহণ করার কারণে সন্টু মিয়ার ধারণা অবৈধ প্রকল্প হিসেবে পরিগণিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এবং দৃশ্যপট-২ এ নির্দেশিত প্রকল্পের মধ্যে সম্পর্ক আলোচনা …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর