উদ্দীপকে উল্লেখিত সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রকল্পের কোন কোন স্তর অনুসরণ করতে হবে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনার নিরীক্ষণ ও আনুমানিক ধারণা গঠন নামক দুটি স্তর অনুসরণ করতে হবে। নিচে বিশ্লেষণ করা হলো-প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ। প্রকৃতিতে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা এসব ঘটনা প্রত্যক্ষ করে সে সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি। প্রাকৃতিক পরিবেশে ঘটনার এরূপ প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। প্রকল্পের দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি।তেমনি উদ্দীপকে কাদের সাহেব দেখতে পেলেন, তার গ্রামে নারী শিক্ষার হার খুবই কম। তিনি এই বিষয়টি নিরীক্ষণ করে দেখলেন, নারীর শিক্ষার অভাবে অল্পবয়সেই বিবাহ হচ্ছে। এই ক্ষেত্রে তিনি প্রকল্পের দ্বিতীয় স্তরটি অর্থাৎ, আনুমানিক ধারণা গঠন করলেন। পরে সিদ্ধান্ত নিলেন যে, নারী শিক্ষার অভাবে বাল্যবিবাহ হচ্ছে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই ঘটনা নিরীক্ষণ এবং একটি আনুমানিক ধারণা গঠন করতে হবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রকল্পের …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর