উদ্দীপকের কবিরাজের প্রকল্পটির বৈধতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকের কবিরাজের প্রকল্পটির বৈধ নয়।নিচে তা যাচাই করা হলো- প্রকল্প হবে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট- কবিরাজের প্রকল্পে এই বিষয়টি অনুসরণ করা হয়নি বলে প্রকল্পটি বৈধ নয়। কোনো ঘটনার নির্দিষ্ট কারণ নির্ণয়ের জন্য প্রকল্প গঠন করা হয়। এজন্য প্রকল্প বা আনুমানিক ধারণা হতে হয় সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। কারণ অস্পষ্ট প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয়যোগ্য না হলে সেই প্রকল্প ব্যর্থ বলে প্রমাণিত হয়।তেমনি উদ্দীপকে বর্ণিত, ইমরান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। এমতাবস্থায় সে গ্রামের একজন কবিরাজের কাছে গেলে কবিরাজ বলেন, শরীরের অভ্যন্তরীণ সমস্যার কারণে জ্বর হয়েছে। এখানে কবিরাজ স্পষ্ট করে শরীরের অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করেননি। এরূপ অজানা ও অস্পষ্ট বিষয়ের আলোকে কখনই প্রকল্প গ্রহণ করা যায় না। তাই বলা যায়, উদ্দীপকের কবিরাজের প্রকল্পটির বৈধ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কবিরাজের প্রকল্পটির বৈধতা যাচাই করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর