উদ্দীপকের চিকিৎসক কি প্রকল্পের স্তরগুলো যথাযথভাবে অনুসরণ করেছেন? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের চিকিৎসক প্রকল্পের স্তরগুলো যথাযথভাবে অনুসরণ করেছেন। নিচে আমার মতামত দেওয়া হলো-প্রকল্প গঠন করার জন্য প্রকল্পকে কতকগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের প্রথম স্তর হলো দেখা বা নিরীক্ষণ। কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করা হয়। এরপর ঐ প্রকল্পের ওপর ভিত্তি করে অগ্রসর হতে হয়। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হলো সতর্কতা বা প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায় তার সাথে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করতে হয়। প্রকল্পের তৃতীয় স্তর হলো নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণ। এক্ষেত্রে আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। প্রকল্পের চতুর্থ স্তর হলো পরীক্ষণ বা সিদ্ধান্ত যাচাইকরণ। গৃহীত সিদ্ধান্ত সঠিক না-কি ভ্রান্ত তা পরীক্ষা করাই হলো সিদ্ধান্তের যাচাইকরণ।তেমনি উদ্দীপকে বর্ণিত ঘটনায় চিকিৎসক অসুস্থ ইমরানকে পর্যবেক্ষণ করেন। এই পর্যবেক্ষণ থেকেই তিনি ইমরানের সমস্যা বিষয়ে অনুমান করেন। তার অনুমান যাচাই করার জন্য ইমরানের রক্ত পরীক্ষা করান এবং সবশেষে বললেন, সে টাইফয়েড জ্বরে আক্রান্ত। এভাবে চিকিৎসকের দৃষ্টান্তে প্রকল্পের প্রতিটি স্তর পরিলক্ষিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের চিকিৎসক কি প্রকল্পের স্তরগুলো যথাযথভাবে অনুসরণ করেছেন? তো…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর