দৃশ্যকল্প-২ 'প্রকল্প প্রমাণের প্রত্যক্ষ পদ্ধতির সাথে জড়িত'- পর্যালোচনা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ 'প্রকল্প প্রমাণের প্রত্যক্ষ পদ্ধতির সাথে জড়িত'- উক্তিটি যথার্থ। নিচে পর্যালোচনা করা হলো- দৃশ্যকল্প-২ এর দৃষ্টান্তে সংকট উত্তরক বা চরম দৃষ্টান্তের ধারণা পাওয়া যায়। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে আনুমানিক ধারণা করতে হয়।কিন্তু অনেক সময় একটি ঘটনার জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা হয়। সেক্ষেত্রে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে পরে। তখন কোনো একটি বিশেষ দৃষ্টান্ত বা ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর সংকট নিরসন করা যায়। যে ঘটনা বা দৃষ্টান্তের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক বা চরম দৃষ্টান্ত বলে। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি ব্যবহার করেন। এরূপ দৃষ্টান্ত প্রকল্প প্রমাণের প্রত্যক্ষ পদ্ধতি হিসেবে কাজ করে।দৃশ্যকল্প-২ এ বর্ণিত ঘটনায়, পিয়াস অরণ্যের সাথে দেখা করার জন্য চৌরাস্তার মোড়ে আসে। কিন্তু সেখানে অনেকগুলো রাস্তা থাকায় বন্ধুর বাসা কোনদিকে তা বুঝতে পারছিল না। এমন সময় তার পিয়াসের মনে হলো অরণ্য বলেছিল, একটি হাসপাতালের পাশেই তার বাসা। তখন হাসপাতালটি দেখে সহজেই পিয়াস অরণ্যের বাসাটি খুঁজে পায়। এখানে হাসপাতালের অবস্থান হলো সংকট উত্তরক দৃষ্টান্ত। এরূপ প্রত্যক্ষ দৃষ্টান্তের সাহায্যে পিয়াস তার বন্ধুর বাসাটি খুঁজে পায়।তাই বলা যায়,উল্লেখিত উক্তিটি যথার্থ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ 'প্রকল্প প্রমাণের প্রত্যক্ষ পদ্ধতির সাথে জড়িত'- পর্যালো…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর