রাতুলের বাবার সিদ্ধান্তের আলোকে প্রকল্পের স্তর বিশ্লেষণ করো ।
উত্তর: রাতুলের বাবার সিদ্ধান্তের আলোকে প্রকল্পের স্তর বিশ্লেষণ করা হলো-প্রকল্প গঠন করার জন্য প্রকল্পকে কতগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে। প্রকল্পের স্তর চারটি। প্রথমত, কোনো বিষয়ক প্রাকৃতিক ঘটনাবলি নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করা। দ্বিতীয়ত, প্রাকৃতিক ঘটনায় যথার্থ নিরীক্ষণের মাধ্যমে যেসব তথ্য পাওয়া যায়, তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা। তৃতীয়ত, আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা। চতুর্থত, কোনো প্রকল্পের গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে যাচাই করা। কোনো ঘটনা যদি উক্ত চারটি স্তর অতিক্রম করে তবে তা সত্য বলে প্রমাণিত হবে।উদ্দীপকে বর্ণিত ঘটনায় রাতুলের বাবার বন্ধু রাজশাহী থেকে আম পাঠালে দুইদিন পর তিনি দেখলেন যে আমগুলো দ্রুত পাকছে এবং পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে, আমগুলো কার্বাইড মুক্ত। অর্থাৎ তিনি নিরীক্ষণের মাধ্যমে একটি ধারণা অনুমান করেন এবং সে অনুমান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ ঘটনার মাধ্যমে প্রকল্পের প্রায় প্রতিটি স্তরই প্রকাশ পেয়েছে।তাই বলা যায়, প্রকল্পের প্রতিটি স্তরের মাধ্যমে রাতুলের বাবা 'আমগুলো কার্বাইড মুক্ত' এই সত্য প্রমাণ করতে পেরেছেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রাতুলের বাবার সিদ্ধান্তের আলোকে প্রকল্পের স্তর বিশ্লেষণ করো ।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর