প্রকল্পের শর্তের আলোকে উদ্দীপকটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দাদা ও দাদির বক্তব্যে বৈধ প্রকল্পের শর্তাবলি লঙ্ঘিত হয়েছে। নিচে বিশ্লেষণ করা হলো- বুয়েটে পড়ুয়া মোমেনের কর্মকাণ্ডে বৈধ প্রকল্প ফুটে উঠেছে। একটি বৈধ প্রকল্পে বিভিন্ন রকম শর্ত বিদ্যমান থাকে। এ শর্তগুলো অনুসরণ করে আমরা প্রকল্পের বৈধতা ও অবৈধতা নির্ণয় করতে পারি। বৈধ প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হলো প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক ও বাস্তব কারণভিত্তিক এবং প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্প বৈধ হতে হলে উক্ত নীতিমালা অনুসরণ করা প্রয়োজন। অন্যদিকে প্রকল্পে যদি বৈধ শর্তাবলি অনুসরণ না করা হয় তাহলে প্রকল্প অবৈধ হবে।উদ্দীপকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় দাদা মনে মনে ভাবলেন পাশের বাড়ির কাশেম ফোনটি নিয়েছে। এক্ষেত্রে প্রকল্পের সুনির্দিষ্ট শর্তটি উপেক্ষা করা হয়েছে। আবার দাদি ভাবলেন, কোনো জ্বিন ভুলে নিয়েছে। এক্ষেত্রেও বৈধ প্রকল্পের বাস্তবকারণভিত্তিক শর্তটি উপেক্ষা করা হয়েছে। তবে পরবর্তীতে মোমেন হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর শনাক্ত করলেন। এতে বৈধ প্রকল্পের যৌক্তিক প্রমাণভিত্তিক শর্তটি ফুটে উঠেছে।উপরের আলোচনা থেকে বলা যায়, কোনো প্রকল্প বৈধ হতে হলে অবশ্যই বৈধ প্রকল্পের কতকগুলো শর্ত অনুসরণ করতে হবে। তাহলে সেটি যথার্থ প্রকল্প হিসেবে বিবেচিত হবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকল্পের শর্তের আলোকে উদ্দীপকটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর