ABC প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রকল্প প্রমাণের কোন দিককে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: ABC প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রকল্প প্রমাণের ভবিষ্যদ্বাণীর ক্ষমতার দিকটি নির্দেশ করেছে। ব্যাখ্যা করা হলো- প্রকল্পের মাধ্যমে যখন কোনো ভবিষ্যদ্বাণী করা হয় এবং ঐ ভবিষ্যদ্বাণী যদি পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হয়, তখন প্রকল্পটি যথার্থ প্রমাণিত হয়। অর্থাৎ ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা বলতে যা বোঝায় তা হলো, কোনো প্রকল্পের মাধ্যমে যে ভবিষ্যদ্বাণী করা হবে তা পরবর্তীতে সত্য বলে প্রমাণিত হবে এবং তখন প্রকল্পটি যথার্থভাবে প্রমাণিত প্রকল্প বলে গণ্য হবে। ব্রিটিশ যুক্তিবিদ উইলিয়াম হিওয়েল বলেন, ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা হলো প্রকল্পের অন্যতম প্রমাণ।তেমনি উদ্দীপকে ABC প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত হলো, মেয়েদের শিক্ষার হার না বাড়লে বাল্যবিবাহ বন্ধ হবে না। এই সিদ্ধান্ত আনুষঙ্গিক বিষয়সমূহ পর্যবেক্ষণ করে নেওয়া হয়েছে। কেননা শিক্ষার অভাবেই অল্প বয়সে মেয়েদের বিবাহ হচ্ছে। তাই বলা যায়, ABC প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রকল্প প্রমাণের ভবিষ্যদ্বাণীর ক্ষমতার দিকটি নির্দেশ করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ABC প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রকল্প প্রমাণের কোন দিককে নির্দেশ করছে…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর