প্রকল্প প্রমাণের আলোকে গবেষণা প্রতিষ্ঠানের জরিপ কর্মটির স্বরূপ বিশ্লেষণ করো।
উত্তর: প্রকল্প প্রমাণের আলোকে গবেষণা প্রতিষ্ঠানের জরিপ কর্মটি প্রত্যক্ষ যাচাইকরণ এর সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রকল্প প্রমাণের প্রধান পদ্ধতি হলো যাচাইকরণ। যাচাইকরণের মাধ্যমে প্রকল্প বাস্তব ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ বা বাস্তব ঘটনার দ্বারা সমর্থিত এটা প্রমাণ করতে হয়। যাচাইকরণ দুই প্রকার। যথা- প্রত্যক্ষ যাচাইকরণ এবং পরোক্ষ যাচাইকরণ । প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয়, তখন তাকে প্রত্যক্ষ যাচাইকরণ বলে। আর যেসব ক্ষেত্রে প্রত্যক্ষ যাচাইকরণ সম্ভব নয় সে ক্ষেত্রে পরোক্ষভাবে যাচাইকরণ করতে হয়। প্রত্যক্ষ যাচাইকরণ আবার দু'ধরনের হতে পারে। যেমন: ১. নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ এবং ২. পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প যাচাই করাকে নিরীক্ষণের মাধ্যমে যাচয়করণ বলে। অন্যদিকে, পরীক্ষণের সাহায্যে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয়, তখন তাকে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে।উদ্দীপকে বর্ণিত, ABC একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। অনেক বাল্যবিবাহ দেখে প্রতিষ্ঠানটি মনে করে ফুলবাড়িয়ার মেয়েরা শিক্ষিত নয়। পরে জরিপ চালিয়ে দেখে সত্যি সত্যিই ফুলবাড়িয়া এলাকার মেয়েদের শিক্ষার হার ৫ শতাংশ। তাদের এই জরিপ কর্মটি নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। কারণ তারা প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে জরিপ কর্মটি পরিচালনা করেছে। তাই বলা যায়, প্রকল্প প্রমাণের আলোকে গবেষণা প্রতিষ্ঠানের জরিপ কর্মটি হলো প্রত্যক্ষ যাচাইকরণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকল্প প্রমাণের আলোকে গবেষণা প্রতিষ্ঠানের জরিপ কর্মটির স্বরূপ বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর