উদ্দীপকের 'প্রত্যক্ষণ' ও 'পরখকরণ' পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের প্রত্যক্ষণ ও পরখকরণ প্রকল্পের স্তর দুইটি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো।প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ বা প্রত্যক্ষণ। প্রকৃতিতে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা এসব ঘটনা প্রত্যক্ষ করে সে সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি। প্রাকৃতিক পরিবেশে ঘটনার এরূপ প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। নিরীক্ষণ বা প্রত্যক্ষণ থেকে প্রকল্পের যাত্রা শুরু। যেমন: পদার্থ বিজ্ঞানী নিউটন গাছ থেকে আপেল মাটিতে পড়তে দেখে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে মাধ্যাকর্ষণকে যান্ত্রিক প্রকল্প হিসেবে উল্লেখ করেন। এখানে তিনি নিরীক্ষণের মাধ্যমেই গবেষণা শুরু করেন। প্রকল্পের সর্বশেষ স্তর হলো সিদ্ধান্ত যাচাইকরণ। এই স্তরে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবতার নিরীখে যাচাই বা পরখ করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে তা সঠিক বলে বিবেচিত হবে। এই প্রক্রিয়াটিকে পরখকরণও বলা হয়ে থাকে। যেমন: বিজ্ঞানী নিউটন তার প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, মাটিতে কোনো আকর্ষণ আছে যার কারণে আপেলটি মাটিতে পড়েছে। পরবর্তী সময়ে ঘটনাটি পরখকরণের মাধ্যমে তিনি সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করেন এবং মাধ্যাকর্ষণ সূত্র প্রতিষ্ঠা করেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'প্রত্যক্ষণ' ও 'পরখকরণ' পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর