দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন প্রমাণটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ সংকট উত্তরক দৃষ্টান্তের প্রমাণটি নির্দেশ করছে। ব্যাখ্যা করা হলো-যে ঘটনা বা দৃষ্টান্তের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি ব্যবহার করেন। তিনি সংকট উত্তরক দৃষ্টান্তকে রাস্তার মোড়ে স্থাপিত পথনির্দেশক চিহ্ন বা ফলকের সাথে তুলনা করেছেন। একাধিক রাস্তার মিলনস্থলে পথনির্দেশক ফলকের সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছানো যায়। অনুরূপভাবে সংকট উত্তরক দৃষ্টান্ত আমাদের বলে দেয়, প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যে কোনটি গ্রহণ করতে হবে এবং কোনটি বাদ দিতে হবে। তেমনি দৃষ্টান্ত-১ বলা হয়েছে এ মনোহর গ্রামে চুরি হয়। গ্রামবাসী বুঝতে পারছে না কে চুরি করেছে। পরবর্তীতে পুলিশ এসে চোরের পায়ের ছাপ, হাতের স্পর্শ এবং চুরির ধরন বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। অর্থাৎ, এখানে পায়ের ছাপ এবং হাতের স্পর্শ প্রভৃতি পরীক্ষা করে প্রকৃত কারণ উদঘাটন করাই হলো সংকট উত্তরক দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রকল্পের কোন প্রমাণটি নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর