উদ্দীপকে অমিতের দাদার বক্তব্যে প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অমিতের দাদার বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে অস্তিত্বশীল কারণের সাহায্য নেওয়া হয়, তাকে বাস্তব কারণ বলে। কোনো প্রকল্প বৈধ হতে হলেকতকগুলো শর্ত অনুসরণ করতে হয়। তার মধ্যে বাস্তব কারণভিত্তিক শর্তটি একটি। অন্ধবিশ্বাস, কুসংস্কার, অবাস্তব ও অতিপ্রাকৃতিক বিষয় নিয়ে প্রকল্প তৈরি করা যায় না। যেমন- কোনো ছেলে হারিয়ে গেলে যদি বলা হয় ছেলেটিকে পরীতে নিয়ে গেছে, তাহলে প্রকল্পটি হবে একেবারেই অযৌক্তিক, অবাস্তব ও মূল্যহীন।তেমনি উদ্দীপকে অমিতের দাদা পুকুরের সব মাছ মরে যাওয়ার কারণ হিসেবে বললো, মানুষের বদ নজরে মাছগুলো মারা গেছে। তার এই বক্তব্যের মধ্যে কুসংস্কার ও অবাস্তবতার উপস্থিতি লক্ষ করা যায়।তাই বলা যায় যে, অমিতের দাদার বক্তব্যে প্রকল্পের বাস্তব কারণভিত্তিক শর্তটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অমিতের দাদার বক্তব্যে প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করেছে? ব্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর