উদ্দীপকে বর্ণিত অমিত এবং অমিতের দাদার দৃষ্টিভঙ্গি পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অমিতের দৃষ্টিভঙ্গিতে বৈধ প্রকল্পের শর্তাবলির সাদৃশ্য লক্ষণীয়। কিন্তু অমিতের দাদার দৃষ্টিভঙ্গিতে বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে অমিতের দাদা পুকুরের মরা মাছ দেখে বলেন, মানুষের বদ নজর পড়েছে। তাই মাছগুলো মারা গেছে। এই বক্তব্যটি বৈধ প্রকল্প নয়। কারণ তিনি অন্ধবিশ্বাস, অবাস্তব কিংবা কুসংস্কার থেকে এই কথাটি বলেছেন। কিন্তু তার এই বক্তব্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই।অপরদিকে, উদ্দীপকে অমিতের বক্তব্যটি বাস্তব ও যৌক্তিক প্রকল্প। কারণ সে পুকুরপাড় ঘুরে একটি বিষের বোতল ও মানুষের পায়ের ছাপ দেখে ভাবলো কেউ পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলোকে মেরে ফেলেছে। এই বক্তব্যে বৈধ প্রকল্পের শর্ত অনুসরণ করা হয়েছে, যার মাধ্যমে বাস্তব কারণ খুঁজে একটি বৈধ প্রকল্প প্রণয়ন করা হয়েছে। কিন্তু অমিতের দাদার দৃষ্টিভঙ্গিতে বৈধ প্রকল্পের শর্তাবলি ছিল না। কেননা, অমিতের দাদার বক্তব্য বাস্তবের সাথে অপ্রাসঙ্গিক। কারণ বাস্তবে কখনো মানুষের বদ নজরে মাছ মারা যায় না। তবে অমিতের বক্তব্যটি বাস্তবের সাথে প্রাসঙ্গিক। সে মাছ মারা যাওয়ার বাস্তব কারণ হিসেবে বিষ প্রয়োগের বিষয়টি তুলে ধরেছে।উপরের আলোচনা থেকে বলা যায়, অমিতের দৃষ্টিভঙ্গি একটি বৈধ প্রকল্পের অনুরূপ। আবার, অমিতের দাদার দৃষ্টিভঙ্গি অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অমিত এবং অমিতের দাদার দৃষ্টিভঙ্গি পাঠ্যবইয়ের আলোকে …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর