উদ্দীপকের গামছার ভূমিকাটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের গামছার ভূমিকাটি পাঠ্যবইয়ের সংকট উত্তরক দৃষ্টান্ত ।নিচে এর ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে, একটি ঘটনার কারণ নির্ণয়ের জন্য একাধিক প্রকল্প প্রণয়ন করা যায়। এই অবস্থায় প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে যায়। অথচ, বৈধ প্রকল্পকে হতে হয় একমাত্র প্রকল্প। এই অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা সংকট নিরসনে এগিয়ে আসে। আর যে ঘটনাটি সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তরক দৃস্টান্ত বলে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , শরীফ একদিন সকাল ক্ষেতে গিয়ে দেখলেন, তার সমস্ত ফসল কে বা কারা নষ্ট করছে। সে এ ঘটনার কোনো সুরাহা করতে না পেরে থানায় অভিযোগ করল। পুলিশ এসে এলাকার সকলকে জিজ্ঞাসা করল। কিন্তু গ্রামবাসী তেমন কিছু বলতে পারল না। অবশেষে পুলিশ শরীফের ক্ষেতে গিয়ে একটা গামছা উদ্ধার করল এবং গামছার সূত্র ধরে আসল অপরাধীকে ধরে ফেলল । এখানে বিশেষ একটি দৃষ্টান্তের মাধ্যমে সংকট নিরসন হয়েছে। অর্থাৎ সংকট উত্তরক দৃষ্টান্তের মাধ্যমে এখানে সমস্যার সমাধান হয়। তাই বলা যায়, উদ্দীপকের গামছার ভূমিকা পাঠ্যবইয়ের সংকট উত্তরক দৃষ্টান্ত হিসেবে পরিগণিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের গামছার ভূমিকাটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর