উদ্দীপকের শরীফের মায়ের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শরীফের মায়ের বক্তব্যে বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত বা 'প্রকল্প বাস্তব কারণভিত্তিক হবে' এই শর্ত লঙ্ঘিত হয়েছে। নিচে বৈধ প্রকল্পের শর্তের আলোকে শরীফের মায়ের বক্তব্য বিশ্লেষণ করা হলো-কোনো প্রাথমিক অনুমান যথার্থ বা বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তব নয় এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা যায়। না। অর্থাৎ বাস্তব অস্তিত্ব নেই, এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হলে তা অবৈধ হবে। যেমন— উদ্দীপকে বর্ণিত, শরীফ একদিন সকালে তার ক্ষেতে গিয়ে দেখেন, সমস্ত ফসল কে বা কারা নষ্ট করছে। এটা জানার পর তার মা বলেন, নিশ্চয়ই এটা কোনো দৈত্যের কাজ। শরীফের মায়ের এই বক্তব্য বাস্তব কারণভিত্তিক নয়। কারণ বাস্তবে কোনো দৈত্যের অস্তিত্ব নেই। এরূপ অবাস্তব কারণ অনুমান করে ঘটনার ব্যাখ্যা দিলে তা অবৈধ হবে।পাশাপাশি যে ঘটনার কারণ নির্ণয়ের জন্য আমরা যে প্রকল্প প্রণয়ন করি তাকে সেই ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক না হলে ঘটনাটিকে ব্যাখ্যা করা বা কারণ নির্ণয় করা সম্ভব হবে না। এছাড়াও প্রকল্প বৈধ হওয়ার জন্য তাকে যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য হতে হবে। তাই প্রকল্পকে যদি প্রমাণ করা না যায় তাহলে তা বৈধ হবে না। কাজেই উদ্দীপকে শরীফের মায়ের বক্তব্য অপ্রাসঙ্গিক এবং যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য নয় ।তাই বলা যায়, উদ্দীপকের শরীফের মায়ের বক্তব্য বৈধ প্রকল্পের আলোকে গ্রহণযোগ্য নয় ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শরীফের মায়ের বক্তব্য বৈধ প্রকল্পের শর্তের বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর