উদ্দীপকের ২য় ধাপটি প্রকল্পের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় ধাপটি প্রকল্পের দ্বিতীয় স্তরকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-প্রকল্পের দ্বিতীয় স্তর হলো 'প্রাথমিক আনুমানিক ধারণা গঠন'। প্রকল্পে আমরা নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। এভাবে গঠিত আনুমানিক ধারণাই হলো প্রকল্প। যেমন: বিজ্ঞানী নিউটন গাছ থেকে আপেল মাটিতে পড়তে দেখে আনুমানিক ধারণা গঠন করেছিলেন যে, মাটিতে কোনো আকর্ষণ বা টান আছে।তেমনি উদ্দীপকে দ্বিতীয় ধাপে উল্লেখ করা হয়েছে, 'বৃষ্টিতে ভেজা, অতিরিক্ত পরিশ্রম, অনিদ্রা'। এসব হলো প্রথম ধাপ বা 'বমি, গা গরম, শীতের অনুভূতি, মাথাব্যথা'র কারণ। অর্থাৎ প্রথম স্তরে কিছু সমস্যার বিপরীতে দ্বিতীয় স্তরে কারণ হিসেবে বিভিন্ন বিষয় অনুমান করা হয়েছে। বস্তুত প্রকল্পে আমরা প্রথম স্তরে ঘটনা নিরীক্ষণ করি। এরপর দ্বিতীয় স্তরে ঘটনা নিরীক্ষণের ভিত্তিতে আনুমানিক ধারণা গঠন করি। তাই বলা যায়, উদ্দীপকের দ্বিতীয় ধাপটি প্রকল্পের দ্বিতীয় স্তরকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ২য় ধাপটি প্রকল্পের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর