ঘটনা-২ এ দাদির প্রকল্প কি যথার্থ? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: ঘটনা-২ এ দাদির প্রকল্প যথার্থ নয়।পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-কোনো প্রকল্প বৈধ কিংবা যথার্থ হতে হলে তাকে অবশ্যই যৌক্তিক হতে হবে। কারণ কোনো অযৌক্তিক বা অবাস্তব প্রকল্প বৈধ হতে পারে না। তাছাড়া অযৌক্তিক বা অবাস্তব প্রকল্প দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা সম্ভব নয়। তাই প্রকল্প বৈধ হতে হলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে যৌক্তিক অনুমানভিত্তিক হতে হবে। যেমন- মেঘে-মেঘে সংঘর্ষের ফলে বৃষ্টি হয়। এই প্রকল্পটি যৌক্তিক। কিন্তু যদি প্রকল্প করা হয় যে, দেবতা অসন্তুষ্ট হওয়ার ফলে বৃষ্টি হয়, তাহলে প্রকল্পটি একেবারেই অযৌক্তিক ও মূল্যহীন হবে।ঘটনা-২ এ দাদি তার ছোট নাতিকে খুঁজে না পেয়ে মনে মনে ভাবলেন, নাতিকে সম্ভবত ভূতে নিয়ে গেছে। এই প্রকল্পটি বাস্তবভিত্তিক নয়। এটি এক ধরনের অলীক প্রকল্প। এরূপ মনগড়া প্রকল্প কখনোই যৌক্তিক হয় না। প্রচলিত বিশ্বাস কিংবা ভিত্তিহীন ঘটনার মাধ্যমে এ ধরনের প্রকল্প প্রণয়ন করা হয়। তাই এ ধরনের প্রকল্প গ্রহণযোগ্য নয়।তাই বলা যায় যে, ঘটনা-২ এ দাদির প্রকল্পটি যথার্থ নয়। এ ধরনের প্রকল্প ভিত্তিহীন এবং অযৌক্তিক। তাই দাদির প্রকল্পটি গ্রহণযোগ্য নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ঘটনা-২ এ দাদির প্রকল্প কি যথার্থ? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর