উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন বিষয়ক ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পাঠ্যবইয়ের প্রকল্প বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-কোনো পর্যাপ্ত প্রমাণ ছাড়া যখন আমরা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে একটি সম্ভাবনা বা আনুমানিক ধারণা গ্রহণ করি তখন তাকে প্রকল্প বলে। এই অনুমান সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। যেমন: একটি শিশু কান্না করছে- এ থেকে অনুমান করতে পারি, শিশুটিকে তার মা মেরেছে। এই প্রকল্প সত্যও হতে পারে, আর মিথ্যাও হতে পারে। কেননা শিশুর কান্নার কারণ কী হতে পারে তা সুনির্দিষ্ট নয়।তেমনি উদ্দীপকে শুক্লার রুমের জানালার কাচ ভাঙা দেখে সে ধারণা করলো, ছেলেদের ক্রিকেট খেলার বল এসে কাচ ভেঙে গেছে। পরে সে রুমে এসে একটি বল দেখতে পেল। তাই শুক্লার প্রকল্পটি সত্য হয়েছে। কিন্তু যদি ক্রিকেটের বল না হয়ে পাথরের টুকরা হতো তাহলে কিন্তু প্রকল্পটি -মিথ্যা বলে প্রমাণিত হতো।তাই বলা যায়, উদ্দীপকে পাঠ্যবইয়ের প্রকল্প বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন বিষয়ক ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর