শুক্লার ধারণা কি প্রমাণিত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, শুক্লার ধারণা বা প্রকল্পটি বাস্তবে প্রমাণিত। পাঠ্যপুস্তকের আলোকে তা বিশ্লেষণ করা হলো-কোনো প্রকল্প বৈধ হওয়ার জন্য তাকে যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য হতে হবে। কারণ কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। তাই প্রকল্পকে যদি প্রমাণ করা না যায় তাহলে তা বৈধ হবে না। বস্তুত প্রকল্প হলো প্রমাণ ছাড়া আনুমানিক ধারণা। এ আনুমানিক ধারণা সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। প্রকল্পগুলোকে সত্য- মিথ্যা হিসেবে প্রমাণের জন্য কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়। অর্থাৎ প্রকল্পগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে তা প্রমাণিত বলে বিবেচিত হয় এবং উত্তীর্ণ না হলে অপ্রমাণিত বলে গণ্য হবে।উদ্দীপকে শুক্লা দেখতে পায় তার রুমের জানালার কাচ ভাঙা। সে ধারণা করে ক্রিকেট খেলার বল লেগে কাচ ভেঙে গেছে। পরে রুমে প্রবেশ করে একটি বল দেখতে পায়। এতে সে নিশ্চিত হয়েছে যে, ক্রিকেটের বলের আঘাতে জানালার কাচ ভেঙেছে। এই ক্ষেত্রে শুক্লার ধারণাটি বাস্তবে প্রমাণিত হয়। অর্থাৎ তার ধারণা বা অনুমান বাস্তব ঘটনার সাথে মিলে যায়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, কোনো আনুমানিক ধারণা প্রমাণিত হতে গেলে বাস্তবতার সাথে তাকে সাদৃশ্যপূর্ণ হতে হয়। উদ্দীপকে শুক্লার ধারণা বাস্তব ঘটনার সাথে মিলে গেছে। এ কারণে বলা যায়, শুক্লার ধারণা বা প্রকল্পটি বাস্তবে প্রমাণিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
শুক্লার ধারণা কি প্রমাণিত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর