শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রাকিবের জানা বিজ্ঞানীদের অনুমানটি কী ধরনের অনুকল্প? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে রাকিবের জানা বিজ্ঞানীদের অনুমানটি প্রতিবেদক অনুকল্পকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-এমন অনেক ঘটনার বাস্তব কারণ আছে। কিন্তু কারণটিকে প্রত্যক্ষ করা যায় না। এই 'রকম কার্যপ্রণালিকে প্রতিবেদক অনুকল্প বলে। যুক্তিবিদ বেইন সর্বপ্রথম প্রতিবেদক অনুকল্প কথাটি ব্যবহার করেন। প্রতিবেদক অনুকল্পের উদাহরণ হিসেবে আমরা ইথারের কথা বলতে পারি। কারণ ইথার বাস্তবে প্রত্যক্ষযোগ্য নয়। রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা পরোক্ষভাবে ইথারের প্রমাণ পাই।তেমনি উদ্দীপকে রাকিবের মনের মধ্যে কৌতুহল জাগে যে, কীভাবে কথা বা ছবি বহুদূর যায়। পরে সে ইন্টারনেট থেকে জানতে পারে, এর পিছনে ইথারের কারণ রয়েছে। অর্থাৎ, শব্দ চলাচলের জন্য বিজ্ঞানীরা ইথারকে অনুমান করেন। এখানে ইথারের বাস্তব কারণ রয়েছে, কিন্তু প্রত্যক্ষ করা যায় না। তাই বলা যায়, উদ্দীপকের অনুমানটিতে প্রতিবেদক অনুকল্পের প্রতিফলন ঘটে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে রাকিবের জানা বিজ্ঞানীদের অনুমানটি কী ধরনের অনুকল্প? ব্যাখ্…

উদ্দীপক

রাকিব ঢাকায় থাকে। সে গ্রামের বাড়িতে বোনের সাথে মোবাইলে কথা বা ছবি শুনতে ও দেখতে পায়। সে ভাবে কীভাবে কথা বা ছবি এত দূরে আসে। সে ইন্টারনেট থেকে জানতে পারে শব্দ চলাচলের জন্য বিজ্ঞানীরা ইথারকে অনুমান করেন।

Comilla · 2021

উত্তর

কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা বা আন্দাজ গঠন করাকে প্রকল্প বলে।

উত্তর

একটি ঘটনা কোন নিয়মে ঘটেছে তা জানার জন্য নিয়মসংক্রান্ত প্রকল্প গঠন করা হয়। কোনো একটি ঘটনা ঘটেছে এবং সে ঘটনার কর্তা সম্পর্কে আমরা জানতে পারি; কিন্তু ঘটনাটি কোন নিয়ম ঘটেছে তা আমাদের নিকট অজ্ঞাত। এই অবস্থায় ঘটনার নিয়ম সম্পর্কে প্রকল্প করতে হয়। যেমন: আপেলটি মাটিতে পড়েছে, এটি কোন নিয়মে পড়েছে তা জানার জন্য প্রকল্প করতে হয়। পরবর্তীতে জানা যায়, মাধ্যাকর্ষণ নিয়মেই ঘটেছে।

উত্তর

উদ্দীপকে রাকিবের জানা বিজ্ঞানীদের অনুমানটি প্রতিবেদক অনুকল্পকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-এমন অনেক ঘটনার বাস্তব কারণ আছে। কিন্তু কারণটিকে প্রত্যক্ষ করা যায় না। এই 'রকম কার্যপ্রণালিকে প্রতিবেদক অনুকল্প বলে। যুক্তিবিদ বেইন সর্বপ্রথম প্রতিবেদক অনুকল্প কথাটি ব্যবহার করেন। প্রতিবেদক অনুকল্পের উদাহরণ হিসেবে আমরা ইথারের কথা বলতে পারি। কারণ ইথার বাস্তবে প্রত্যক্ষযোগ্য নয়। রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা পরোক্ষভাবে ইথারের প্রমাণ পাই।তেমনি উদ্দীপকে রাকিবের মনের মধ্যে কৌতুহল জাগে যে, কীভাবে কথা বা ছবি বহুদূর যায়। পরে সে ইন্টারনেট থেকে জানতে পারে, এর পিছনে ইথারের কারণ রয়েছে। অর্থাৎ, শব্দ চলাচলের জন্য বিজ্ঞানীরা ইথারকে অনুমান করেন। এখানে ইথারের বাস্তব কারণ রয়েছে, কিন্তু প্রত্যক্ষ করা যায় না। তাই বলা যায়, উদ্দীপকের অনুমানটিতে প্রতিবেদক অনুকল্পের প্রতিফলন ঘটে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত অনুমানটিকে কাজ চালানো প্রকল্প বলা যায় না, কারণ কাজ চালানো প্রকল্প সাময়িক। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-কোনো বৈধ প্রকল্পের অভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে কাজ চালানো প্রকল্প বলে। কাজ চালানো প্রকল্প সাময়িক এবং এরূপ প্রকল্পের কোনো ভিত্তি নেই। শুধুমাত্র বৈধ প্রকল্পের অভাবে কাজ চালানোর জন্য সাময়িকভাবে এ সকল প্রকল্প গ্রহণ করা হয়। যেমন: বিদ্যুৎ সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। কিন্তু বিদ্যুৎ যে আসলে কী তা আমাদের জানা নেই। তাই কাজ চালানোর জন্য প্রকল্প করা হল যে, বিদ্যুৎ এক প্রকার তরল পদার্থ। উদ্দীপকে নির্দেশিত অনুমানটি একটি বৈধ প্রকল্প বা প্রতিবেদক অনুকল্প বলা হয়। কারণ শব্দ চলাচলের জন্য ইথারের অনুমানটি গ্রহণযোগ্য, এর বাস্তব কারণ আছে এবং এটি প্রমাণযোগ্যও বটে। কিন্তু কাজ চালানো প্রকল্পের কোনো স্থায়িত্ব নেই। এর কোনো বৈজ্ঞানিক মূল্য নেই।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, বলা যায়, উদ্দীপকে নির্দেশিত অনুমানটির মূল্য ও স্থায়িত্ব রয়েছে। কিন্তু কাজ চালানো প্রকল্পের কোনো মূল্য নেই এবং এটি একটি সাময়িক প্রকল্প। তাই উদ্দীপকের প্রকল্পটি কাজ চালানো প্রকল্প না।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।