উদ্দীপকে নির্দেশিত অনুমানটিকে কাজ চালানো প্রকল্প বলা যায় না কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত অনুমানটিকে কাজ চালানো প্রকল্প বলা যায় না, কারণ কাজ চালানো প্রকল্প সাময়িক। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-কোনো বৈধ প্রকল্পের অভাবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় তাকে কাজ চালানো প্রকল্প বলে। কাজ চালানো প্রকল্প সাময়িক এবং এরূপ প্রকল্পের কোনো ভিত্তি নেই। শুধুমাত্র বৈধ প্রকল্পের অভাবে কাজ চালানোর জন্য সাময়িকভাবে এ সকল প্রকল্প গ্রহণ করা হয়। যেমন: বিদ্যুৎ সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। কিন্তু বিদ্যুৎ যে আসলে কী তা আমাদের জানা নেই। তাই কাজ চালানোর জন্য প্রকল্প করা হল যে, বিদ্যুৎ এক প্রকার তরল পদার্থ। উদ্দীপকে নির্দেশিত অনুমানটি একটি বৈধ প্রকল্প বা প্রতিবেদক অনুকল্প বলা হয়। কারণ শব্দ চলাচলের জন্য ইথারের অনুমানটি গ্রহণযোগ্য, এর বাস্তব কারণ আছে এবং এটি প্রমাণযোগ্যও বটে। কিন্তু কাজ চালানো প্রকল্পের কোনো স্থায়িত্ব নেই। এর কোনো বৈজ্ঞানিক মূল্য নেই।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, বলা যায়, উদ্দীপকে নির্দেশিত অনুমানটির মূল্য ও স্থায়িত্ব রয়েছে। কিন্তু কাজ চালানো প্রকল্পের কোনো মূল্য নেই এবং এটি একটি সাময়িক প্রকল্প। তাই উদ্দীপকের প্রকল্পটি কাজ চালানো প্রকল্প না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত অনুমানটিকে কাজ চালানো প্রকল্প বলা যায় না কেন? বি…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর