উদ্দীপকে অগ্নিকাণ্ডের ঘটনা দেখার বিষয়টি প্রকল্পের কোন স্তরকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অগ্নিকাণ্ডের ঘটনা দেখার বিষয়টি প্রকল্পের প্রথম স্তর ঘটনা নিরীক্ষণকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-অগ্নিকাণ্ড সম্পর্কে প্রকল্প প্রণয়নের প্রথম ধাপ বা স্তর হলো ঘটনাটি দেখা বা নিরীক্ষণ করা। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। বৈজ্ঞানিক আবিষ্কারসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরাপ্রকল্পের ব্যবহার করি। প্রকল্পের ব্যবহার বা প্রকল্প প্রণয়ন করার জন্য। প্রথমে একটি ঘটনা নিরীক্ষণ করতে হয়। ঘটনার নিরীক্ষণ থেকে আমরা অভিজ্ঞতা লাভ করি। এরপর ঐ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা প্রকল্প গঠন করি। যেহেতু প্রকল্প গঠন করার জন্য প্রথমে ঘটনা নিরীক্ষণ করতে হয়, তাই ঘটনার নিরীক্ষণ হলো প্রকল্পের প্রথম স্তর। তেমনি উদ্দীপকে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখা বা পরীক্ষণ করা হলো এ সম্পর্কে প্রকল্প গঠন করার প্রথম ধাপ। তাই বলা যায় যে উদ্দীপকের অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখার বিষয়টি দ্বারা প্রকল্পের প্রথম স্তর ঘটনার নিরীক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অগ্নিকাণ্ডের ঘটনা দেখার বিষয়টি প্রকল্পের কোন স্তরকে নির্দে…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর