উদ্দীপকে রাস্তার মোড়ের তীর চিহ্নটি তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়টি ইঙ্গিত করে- তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাস্তার মোড়ের তীর চিহ্নটি পাঠ্যবইয়ের সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্তের বিষয়টিকে ইঙ্গিত করেছে। ব্যাখ্যা করা হলো-কোনো একটি ঘটনার জন্য যদি একাধিক প্রকল্প প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে একাধিক প্রকল্পের মধ্য থেকে সঠিক প্রকল্পটি নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। তখন কোনো একটি বিশেষ ঘটনার মাধ্যমে একাধিক প্রকল্পের সমস্যার সংকট নিরসন করা যায়। তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে।তেমনি উদ্দীপকে রনি ঢাকা চিড়িয়াখানা যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। এমন সময় রাস্তার মোড়ে তীর চিহ্ন দেখে তা অনুসরণ করে চিড়িয়াখানায় পৌঁছে গেলো। রনি যে তীর চিহ্ন অনুসরন করেছে তা মূলত সংকট উত্তরক দৃষ্টান্ত, যার সাহায্যে সে গন্তব্যস্থলে পৌঁছায়। এভাবে সংকট উত্তরক দৃষ্টান্ত আমাদের জানিয়ে দেয়, প্রতিযোগী কিংবা একাধিক প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণ করতে হবে আর কোনটি বাদ দিতে হবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাস্তার মোড়ের তীর চিহ্নটি তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়টি ই…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর