শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রকল্পের কোন কোন স্তর অনুসরণ করতে হবে? বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনার নিরীক্ষণ ও আনুমানিক ধারণা গঠন নামক দুইটি স্তর অনুসরণ করতে হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ। প্রকৃতিতে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা এসব ঘটনা প্রত্যক্ষ করে সে সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি। প্রাকৃতিক পরিবেশে ঘটনার এরূপ প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। প্রকল্পের প্রথম স্তরে কোনো ঘটনার প্রতিক্ষণ করা হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। প্রকল্পের দ্বিতীয় স্তরে প্রত্যক্ষনের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। তেমনি উদ্দীপকে কাদের সাহেব দেখতে পেলেন, তার গ্রামে নারী শিক্ষার হার খুবই কম। তিনি এই বিষয়টি নিরীক্ষণ করে দেখলেন, নারীর শিক্ষার অভাবে অল্প বয়সেই বিবাহ হচ্ছে। এই ক্ষেত্রে তিনি প্রকল্পের দ্বিতীয় স্তরটি অর্থাৎ, আনুমানিক ধারণা গঠন করলেন। পরে সিদ্ধান্ত নিলেন যে, নারী শিক্ষার অভাবে বাল্যবিবাহ হচ্ছে।উপরের আলোচনা থেকে বলা যায় যে, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই ঘটনা নিরীক্ষণ এবং একটি আনুমানিক ধারণা গঠন করতে হবে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রকল্পের …

উদ্দীপক

কাদের সাহেব বিদেশ থেকে দীর্ঘদিন পর গ্রামের বাড়ি আসেন। গ্রামের বাড়িতে এসে তিনি দেখতে পান তাদের গ্রামে নারী শিক্ষার হার একেবারে কম। তিনি এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত দেন যে, এ অঞ্চলে নারী শিক্ষা অভাবের প্রধান কারণ তাদের বাল্যবিবাহ।

Comilla · 2021

উত্তর

যে ঘটনা বা দৃষ্টান্তের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে।

উত্তর

পরীক্ষণাত্মক সমর্থন দুই প্রকার। যথা- প্রত্যক্ষ সমর্থন ও পরোক্ষ সমর্থন। প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্পকে যাচাই বা সমর্থন করা হয় তখন তাকে প্রত্যক্ষ সমর্থন বলে। আর অবরোহ পদ্ধতি ও ঘটনা সংকলনের সাহায্যে কোনো প্রকল্প প্রমাণ করাকে পরোক্ষ সমর্থন বলে।

উত্তর

উদ্দীপকে কাদের সাহেবের বক্তব্যটি প্রকল্পের তৃতীয় স্তর বা সিদ্ধান্ত গ্রহণ স্তরের অন্তর্ভুক্ত। ব্যাখ্যা করা হলো-প্রকল্পের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাবলির নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। প্রকল্পে প্রথমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। এই আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন: বিজ্ঞানী নিউটন গাছ থেকে আপেল মাটিতে পড়তে দেখে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, মাটিতে কোনো আকর্ষণ আছে। এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা প্রকল্পের তৃতীয় স্তর।তেমনি উদ্দীপকে কাদের সাহেব গ্রামের নারী শিক্ষার হার পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেন যে, এ অঞ্চলে নারী শিক্ষার অভাবে বাল্যবিবাহ হচ্ছে। এক্ষেত্রে প্রকল্পের তৃতীয় স্তর সিদ্ধান্ত গ্রহণের দিকটি প্রতিফলিত হয়েছে। যা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে একটি অপরিহার্য স্তর। সিদ্ধান্ত গ্রহণ ব্যতীত প্রকল্প প্রণয়ন করা অসম্ভব। তাই বলা যায় উদ্দীপকের কাদের সাহেবের বক্তব্যটি প্রকল্পের তৃতীয় স্তর বা সিদ্ধান্ত গ্রহণ স্তরের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনার নিরীক্ষণ ও আনুমানিক ধারণা গঠন নামক দুইটি স্তর অনুসরণ করতে হবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ। প্রকৃতিতে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা এসব ঘটনা প্রত্যক্ষ করে সে সম্পর্কে অভিজ্ঞতা লাভ করি। প্রাকৃতিক পরিবেশে ঘটনার এরূপ প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। প্রকল্পের প্রথম স্তরে কোনো ঘটনার প্রতিক্ষণ করা হয়। প্রকল্পের দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন। প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করি। প্রকল্পের দ্বিতীয় স্তরে প্রত্যক্ষনের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন করা হয়। তেমনি উদ্দীপকে কাদের সাহেব দেখতে পেলেন, তার গ্রামে নারী শিক্ষার হার খুবই কম। তিনি এই বিষয়টি নিরীক্ষণ করে দেখলেন, নারীর শিক্ষার অভাবে অল্প বয়সেই বিবাহ হচ্ছে। এই ক্ষেত্রে তিনি প্রকল্পের দ্বিতীয় স্তরটি অর্থাৎ, আনুমানিক ধারণা গঠন করলেন। পরে সিদ্ধান্ত নিলেন যে, নারী শিক্ষার অভাবে বাল্যবিবাহ হচ্ছে।উপরের আলোচনা থেকে বলা যায় যে, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই ঘটনা নিরীক্ষণ এবং একটি আনুমানিক ধারণা গঠন করতে হবে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।