শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রকল্পটিকে যথার্থ হতে হলে কী ধরনের শর্ত পালন করতে হবে? মতামত দাও।

উত্তর: উদ্দীপকের প্রকল্পটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য পর্যাপ্ত, পূর্ণাঙ্গ এবং প্রকৃত কারণভিত্তিক হলে যথার্থ প্রকল্প হিসেবে গণ্য হতো।কোনো ঘটনাকে ব্যাখ্যা করা বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। এ জন্য প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হবে। আংশিক বা অসম্পূর্ণ প্রকল্প কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না। যেমন: কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে নারী ও শিশু পাচার হচ্ছে। তাহলে এখানে আংশিক কারণ উল্লেখ করা হয়েছে। তাই এই প্রকল্পটি অবৈধ। অন্যদিকে প্রকল্পকে প্রকৃত কারণ অনুসন্ধানভিত্তিক হতে হবে। যেমন: রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা কারণকে ধরে চিকিৎসা না করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করে ডাক্তার ঔষধ দিলে তা যথার্থ হয়।তেমনি উদ্দীপকে অদিতির ডায়রিয়ার কারণ হিসেবে শুধু শাক খাওয়ার কথা বলা হয়েছে। অদিতির প্রকল্প যথার্থ হতো যদি পরিপাকযন্ত্রের সমস্যা ও দূষিত পানির কারণ উল্লেখ থাকতো। তাতে প্রকল্পটি পর্যাপ্ত ব্যাখ্যায় যথার্থ হতো। সুতরাং পরিশেষে বলা যায়, ঘটনার পর্যাপ্ত ব্যাখ্যা ও প্রকৃত কারণ শর্তটি অনুসরণ করে প্রকল্পটি যথার্থ হিসেবে পরিগণিত হতো।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের প্রকল্পটিকে যথার্থ হতে হলে কী ধরনের শর্ত পালন করতে হবে? ম…

উদ্দীপক

অদিতি গ্যাস্ট্রিকের রোগী। তিনি শাক খেতে পারেন না। যখনই শাক খান তখনই তার ডায়রিয়া দেখা দেয়। এই থেকে তিনি ধারণা করেন, গ্যাস্ট্রিকের রোগীদের জন্য শাক বদহজমের কারণ। তাই তিনি গ্যাস্ট্রিকের রোগীদের শাক খেতে মানা করেন।

Comilla · 2021

উত্তর

চুল পরীক্ষামূলকভাবে যখন কোনো প্রকল্প বাস্তব ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা তা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষামূলক সমর্থন বলে।যা প্রকল্প প্রণয়ন করতে গেলে কতকগুলো নীতিমালা অনুসরণ করতে হয়, সেইসব নীতিমালাকে বৈধ প্রকল্পের শর্ত বলে।

উত্তর

কোনো প্রকল্পকে বৈধ হতে হলে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক, প্রাসঙ্গিক, বাস্তবকারণভিত্তিক, আত্মবিরোধী ও প্রমাণযোগ্য হতে হবে। এই সকল শর্তাবলি বৈধ প্রকল্প হওয়ার পিছনে কার্যকরী ভূমিকা পালন করে। এগুলোকে যথার্থ বা বৈধ প্রকল্পের শর্ত বলে। বৈধ প্রকল্পের শর্ত বলতে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক, প্রাসঙ্গিক, বাস্তবকারণভিত্তিক, আত্মবিরোধী ও প্রমাণযোগ্য হওয়াকে বুঝায়।

উত্তর

উদ্দীপকে অদিতির ধারণায় অবৈধ প্রকল্পের বিষয়টি ফুটে উঠেছে।যে কোনো অনুমান বা ধারণাই বৈধ প্রকল্প নয়। কোনো ধারণাকে যথার্থ প্রকল্প হতে হলে কতকগুলো শর্ত পূরণ করতে হবে। তাহলে ধারণাটি বৈধ প্রকল্প হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। অন্যথায় শর্ত লঙ্ঘিত হলে অবৈধ প্রকল্প হিসেবে চিহ্নিত হবে। প্রকল্পটি বৈধ হওয়ার পিছনে পর্যাপ্ত ব্যাখ্যার ভূমিকা অপরিসীম। কেননা, অপর্যাপ্ত ব্যাখ্যার কারণে বিষয়টি স্পষ্ট হয় না।তেমনি উদ্দীপকে অদিতির ধারণা শাক খেলে ডায়রিয়া দেখা দেয়। এখানে অদিতির ধারণায় বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘিত হয়েছে। তিনি আংশিক বা অপর্যাপ্ত কারণকে গ্রহণ করে প্রকল্প প্রণয়ন করেছেন। এক্ষেত্রে ডায়রিয়ার অন্যান্য কারণ যেমন- পরিপাকতন্ত্র ভালো কাজ না করা, দূষিত পানি পান করা ইত্যাদি উপেক্ষা করে অপর্যাপ্ত বা আংশিক প্রকল্প প্রণয়ন করেন। তাই অদিতির ধারণা আংশিক হওয়াতে এটি অবৈধ প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের প্রকল্পটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য পর্যাপ্ত, পূর্ণাঙ্গ এবং প্রকৃত কারণভিত্তিক হলে যথার্থ প্রকল্প হিসেবে গণ্য হতো।কোনো ঘটনাকে ব্যাখ্যা করা বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। এ জন্য প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত হতে হবে। আংশিক বা অসম্পূর্ণ প্রকল্প কোনো অবস্থাতেই বৈধ হতে পারে না। যেমন: কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে নারী ও শিশু পাচার হচ্ছে। তাহলে এখানে আংশিক কারণ উল্লেখ করা হয়েছে। তাই এই প্রকল্পটি অবৈধ। অন্যদিকে প্রকল্পকে প্রকৃত কারণ অনুসন্ধানভিত্তিক হতে হবে। যেমন: রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা কারণকে ধরে চিকিৎসা না করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করে ডাক্তার ঔষধ দিলে তা যথার্থ হয়।তেমনি উদ্দীপকে অদিতির ডায়রিয়ার কারণ হিসেবে শুধু শাক খাওয়ার কথা বলা হয়েছে। অদিতির প্রকল্প যথার্থ হতো যদি পরিপাকযন্ত্রের সমস্যা ও দূষিত পানির কারণ উল্লেখ থাকতো। তাতে প্রকল্পটি পর্যাপ্ত ব্যাখ্যায় যথার্থ হতো। সুতরাং পরিশেষে বলা যায়, ঘটনার পর্যাপ্ত ব্যাখ্যা ও প্রকৃত কারণ শর্তটি অনুসরণ করে প্রকল্পটি যথার্থ হিসেবে পরিগণিত হতো।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।