উদ্দীপকে ডাক্তারী পরীক্ষায় প্রকল্পের যে দিকটি নির্দেশ করেছে তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ডাক্তারি পরীক্ষায় প্রকল্পের সংকট উত্তরক পরীক্ষণের দিকটি নির্দেশ করে। পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য গৃহীত প্রাথমিক আনুমানিক ধারণা হলো প্রকল্প। প্রকল্প প্রণয়ন করা হয় কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায়, একটি ঘটনার জন্য একাধিক প্রবন্ধ থাকে। অর্থাৎ কোনো একটি ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের একাধিক বৈধ প্রকল্প প্রণয়ন করা যায়। এ অবস্থায় সঠিক প্রকল্পটি নির্ণয় করা কষ্টকর ব্যাপার হয়ে যায়। অথচ বৈধ প্রকল্প হবে একমাত্র প্রকল্প, যেখানে অন্য কোনো প্রতিযোগী প্রকল্প থাকবে না, এরূপ ক্ষেত্রে কোনো একটিবিশেষ পরীক্ষণের মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয় তাকে সংকট উত্তরক পরীক্ষণ বলে। সংকট উত্তরক পরীক্ষণ প্রতিযোগী প্রকল্পগুলোকে অপ্রমাণ করতে সাহায্য করে।তেমনি উদ্দীপকের সুমির হঠাৎ অস্বাভাবিক আচরণের প্রকৃত কারণ কেউই জানত না। এ অবস্থায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করতে পারে। অবশেষে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের ডাক্তারি পরীক্ষায় প্রকল্পের সংকট উত্তরক পরীক্ষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ডাক্তারী পরীক্ষায় প্রকল্পের যে দিকটি নির্দেশ করেছে তা পাঠ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর